প্রধানমন্ত্রীরদপ্তর

প্রধানমন্ত্রী কেদারনাথ ধামে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করেছেন

প্রকাশিত: 09 SEP 2020 6:37PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২০

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেদারনাথ ধামে উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করেছেন। এই পর্যালোচনায় কেদারনাথের পরিকাঠামোর উন্নয়নের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর ফলে আরও বেশি তীর্থ যাত্রী এবং পর্যটক ওই জায়গায় যেতে পারবেন।


প্রধানমন্ত্রী, তীর্থ যাত্রী বান্ধব এবং পরিবেশ বান্ধব সুবিধে গড়ে তুলতে গুরুত্ব দিয়েছেন। তিনি কেদারনাথ এবং তার আশপাশ অঞ্চলের উন্নয়নের জন্য যে কাজ করা হচ্ছে সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

 


CG/CB/SKD


(রিলিজ আইডি: 1652755) ভিজিটরের কাউন্টার : 139