তথ্যওসম্প্রচারমন্ত্রক
দেশ তাঁর একজন যোগ্য সন্তানকে হারালোঃ প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকরের শোকজ্ঞাপন
প্রকাশিত:
31 AUG 2020 7:59PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৩১শে আগস্ট, ২০২০
তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকর, প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেছেন, “ ভারত তাঁর এক যোগ্য সন্তান, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়কে হারালো। শ্রী মুখোপাধ্যায় শুধু একজন বুদ্ধিজীবিই ছিলেন না, তিনি ছিলেন দীর্ঘদিনের নীতি নির্ধারক, কৌশল রচনাকারী এবং সংসদের মেরুদণ্ড। তিনি শাসন এবং প্রশাসনে তাঁর অবদান রেখে গেছেন। রাষ্ট্রপতি হিসেবে স্পষ্ট ধারণা এবং মর্যাদার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন।“
শ্রী জাভরেকর, সেই সময়ের কথা স্মরণ করেন, যখন তিনি শ্রী মুখোপাধ্যায়ের ভাষণ সম্বলিত একটি প্রকাশনার অনুমতি চেয়েছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি তাকে তখন সেই অনুমতি দিয়েছিলেন।
CG/CB
(রিলিজ আইডি: 1650190)
ভিজিটরের কাউন্টার : 152
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada