প্রতিরক্ষামন্ত্রক

রাফায়েল যুদ্ধ বিমানের ভারতের উদ্দেশ্যে যাত্রা

প্রকাশিত: 27 JUL 2020 3:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২০

 

 


ফ্রান্সের মেরিন্যাকের ডাশোল অ্যাভিয়েশন ফেসিলিটি থেকে ভারতীয় বিমান বাহিনীর জন্য প্রথম ৫টি রাফায়েল যুদ্ধ বিমান ভারতের উদ্দেশ্যে আজ সকালে রওনা দিয়েছে। এর মধ্যে তিনটি যুদ্ধ বিমান সিঙ্গল সিটার এবং দুটি টুইন সিটার। ভারতীয় বিমানবাহিনীর বিমান চালকরা সর্বাত্মক প্রশিক্ষণ নিয়ে এই বিমান চালাচ্ছেন। দুটি পর্যায়ে এই বিমানগুলি ভারতে এসে পৌঁছবে। প্রথম পর্বে আকাশে জ্বালানি ভরা হবে। ফরাসী বিমান বাহিনী এই কাজে সহায়তা করবে।


আবহাওয়া ঠিক থাকলে ২৯শে জুলাই আম্বালায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে এই বিমানগুলি এসে পৌঁছবে। আম্বালা বিমানঘাঁটির ‘গোল্ডেন অ্যারোস’ – ১৭ নম্বর স্কোয়াড্রন রাফায়েল যুদ্ধ বিমানের প্রথম ঘাঁটি হিসাবে তৈরি করা হয়েছে।

 

 


CG/CB/SB


(রিলিজ আইডি: 1641525) ভিজিটরের কাউন্টার : 308
এই রিলিজটি পড়তে পারেন: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Assamese , Odia , Tamil , Malayalam