বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
কোভিড-১৯-এর জন্য তথ্যপ্রযুক্তি দপ্তরের দ্রুত নিয়ন্ত্রক সংক্রান্ত ব্যবস্থাপনা
প্রকাশিত:
30 MAY 2020 2:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মে, ২০২০
জৈবপ্রযুক্তি দপ্তর কোভিড-১৯-এর গবেষণার কাজে সাহায্যের জন্য জৈব নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু নীতি-নির্দেশিকা ঘোষণা করেছে যেগুলি বিপজ্জনক জীবাণু, ডিএনএ প্রযুক্তি সহ নানা বিষয়ে গবেষণার কাজে মেনে চলতে হবে।
দপ্তর একটি ভারতীয় জৈব নিরাপত্তা পোর্টাল চালু করেছে। এই পোর্টালে যাঁরা গবেষণার কাজ চালাচ্ছেন তাঁরা বিভিন্ন বিষয়ে আবেদন করতে পারেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে করা হচ্ছে।
দপ্তরের গবেষণা সংক্রান্ত জানুয়ারি মাসের নির্দেশিকা অনুসারে, জৈব নিরাপত্তা কমিটির বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত নানা জীবাণুর আমদানি রপ্তানি এবং একটি সংস্থা থেকে আরেকটি সংস্থাকে হস্তান্তরিত করার প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে।
কোভিড-১৯ মহামারীকে প্রতিহত করতে যে ব্যাপক গবেষণা বিভিন্ন সংস্থাগুলি করছে, দপ্তর তাদের সাহায্য করার জন্য বিভিন্ন সময়ে নতুন নতুন নির্দেশিকা ও পরামর্শ জারি করছে౼ যার মাধ্যমে করোনা ভাইরাসের ডিএনএ সহ বিভিন্ন নমুনা পরীক্ষানিরীক্ষার জন্য জৈব নিরাপত্তার দিকটি যেন গবেষণাগারগুলি মেনে চলে সেটি নিশ্চিত করা হচ্ছে।
CG/CB/DM
(রিলিজ আইডি: 1627976)
ভিজিটরের কাউন্টার : 304