প্রকাশিত:
08 MAY 2020 10:45AM by PIB Kolkata
নতুনদিল্লি, ৮ মে, ২০২০
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেল দুর্ঘটনায় প্রাণহানির খবর শুনে আমি বেদনাহত। রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা হয়েছে। উনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। সম্ভাব্য সব রকমের সাহায্য করা হচ্ছে।“
CG/CB