প্রধানমন্ত্রীরদপ্তর
বিশিষ্ট অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রকাশিত:
30 APR 2020 12:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ এপ্রিল, ২০২০
বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুরের প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইটে শ্রী মোদী বলেছেন, “বহুমুখী প্রতিভাসম্পন্ন, সকলের অত্যন্ত প্রিয় এবং অফুরন্ত প্রাণশক্তিসম্পন্ন – এটাই ছিলেন ঋষি কাপুরজী। তিনি ছিলেন, মেধা ও বিচক্ষণতার এক পাওয়ার হাউস। আমি সর্বদাই আমাদের মধ্যে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও পারস্পরিক কথোপকথনের কথা স্মরণে রাখবো। তিনি ছিলেন, চলচ্চিত্র ও ভারতের অগ্রগতির ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তাঁর প্রয়াণে শোকাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি”।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1619550)
ভিজিটরের কাউন্টার : 175
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam