প্রতিরক্ষামন্ত্রক

স্বাস্থ্যকর্মী নন, এমন ব্যক্তিদের জন্য নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রশিক্ষণ কর্মসূচী

প্রকাশিত: 04 APR 2020 7:37PM by PIB Kolkata

নতুনদিল্লী, ৪ এপ্রিল, ২০২০

 



আপতকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য নৌবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কোভিড কোর গ্রুপ,স্বাস্থ্যকর্মী নন, এমন ব্যক্তিদের জন্য প্রশিক্ষণের  উদ্যোগ নিয়েছে।

কমান্ড মেডিক্যাল অফিসার, আইএনএস বেন্দুরুতি এবং আইএনএস সঞ্জীবনীর কমান্ডিং অফিসাররা এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

স্বাস্থ্যবিধির মূল ভাবনা, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যবহারবিধি, চিকিৎসার জন্য সংগৃহীত নমুনাগুলি যথাযথভাবে  আস্তাকুড়ে ফেলা, মৃতদেহ বহনের মত প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে এই সব কর্মীদের জন্য। সংক্রমণ রোধে সাধারণ কৌশলগুলিও জানানো হচ্ছে। 

এ পর্যন্ত ৩৩৩ জন কর্মী এই প্রশিক্ষণ পেয়েছেন।

 



CG/CB


(রিলিজ আইডি: 1611287) ভিজিটরের কাউন্টার : 142
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Tamil , Tamil , Telugu , Kannada