57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

নিজভূম থেকে দূরে অন্যত্র বাড়ি বানানো : ‘প্যারিস প্যারিস’ চলচ্চিত্রটি বাস্তুচ্যুত, পরিচিতি ও নিজস্বতার গল্প তুলে ধরেছে

প্রকাশিত: 27 NOV 2026 1:47PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342682Views: 4

গোয়া, ২৭ নভেম্বর ২০২৬

 

 

গোয়ায় ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-তে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত সংবাদ সম্মেলনে আজ উপস্থিত ছিলেন বেলজিয়ামের চলচ্চিত্র নির্দেশক ইসাবেলা টোলানারে। তাঁর ছবি ‘প্যারিস প্যারিস’ সম্পর্কে জানালেন বিস্তারিত তথ্য। এই ছবিতে বাস্তুচ্যুত, পরিচিতি ও নিজস্বতার উপাদানগুলি রয়েছে। ইফিতে আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় এটি প্রদর্শিত হয়েছে। 

 

ছবির মূল গল্পটি তিনজনকে নিয়ে, যাঁরা ফ্রান্সের রাজধানীতে বসবাস করেন। প্যারিস শহরে একটি বাড়িতে এঁরা তিনজনে থাকেন। এই তিনটি মানুষ সীমিত সম্পদ ব্যবহার করেন। ছবিতে তাঁরা তাঁদের অতীত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় পরিচিতি, বাস্তুচ্যুত হওয়া ও স্বকীয়তার নানা অভিজ্ঞতা স্থান পেয়েছে। 

 

শ্রীমতী টোলানারে জানান, প্রথম ভারত সফরে তিনি অত্যন্ত আনন্দিত। গতকাল তাঁর ছবিটি যখন প্রদর্শিত হয়, সেই সময় দর্শকদের থেকে যে সাড়া তিনি পেয়েছেন তা অভূতপূর্ব। প্রশ্নোত্তর পর্বে ভারতীয় দর্শকদের সঙ্গে মত বিনিময়ের পর এই সিনেমাটির প্রেক্ষাপট সম্পর্কে তাঁদের মধ্যে স্পষ্ট ধারণা হয়েছে বলে আশা করা যায়। সীমিত বাজেটের মধ্যে একটি ছবি তৈরির বিভিন্ন চ্যালেঞ্জের প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে। চলচ্চিত্র নির্দেশক জানান, তাঁর দাদু-দিদা ছিলেন অভিবাসী। তাঁদের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বাস্তুচ্যুত হওয়া এবং নিজস্বতার অন্বেষণে উদ্যোগী হওয়ার মতো বিষয়গুলি নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেন। 

 

এই সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেছেন অ্যান্ড্রু লালছান্দামা।  

 

এই প্রেস কনফারেন্সটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন :  

 

https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1&reg=48

 

SC/CB/AS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342682
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026