57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

আরিয়ানের লেন্সের মাধ্যমে: ব্যঙ্গাত্মক গল্প বলা, ব্যক্তিগত প্রভাব এবং তাঁর 'অজয়ন্তে মারানাম: ওরু কেস স্টাডি' ছবি তৈরির বিষয়ে আলোচনা করেছেন শ্রীহরি হরিদাস

প্রকাশিত: 26 NOV 2026 8:01PMby PIB Kolkataরিলিজ আইডি: 2342451Views: 2

গোয়া, ২৬ নভেম্বর, ২০২৬

 

 

শ্রীহরি হরিদাস পরিচালিত মালয়ালম চলচ্চিত্র ‘অজয়ান্তে মরণম: ওরু কেস স্টাডি’ আজ গোয়ায় অনুষ্ঠিত ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ইন্ডিয়ান প্যানোরামা – নিউ হরাইজনস’ বিভাগে প্রদর্শিত হয়েছে।

 

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে হরিদাস তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে দর্শকদের মধ্যে আলোড়নের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বীকার করেন যে, উৎসবে তিনি এতটা উৎসাহব্যঞ্জক সাড়া আশা করেননি।

 

এই ছবিকে অজয়নকে কেন্দ্র করে একটি চরিত্র-বিশ্লেষণ হিসেবে বর্ণনা করে হরিদাস বলেন, এটি একটি মকুমেন্টারি ফর্ম্যাট গ্রহণ করেছে, যা মালয়ালম সিনেমায় তুলনামূলকভাবে কম ব্যবহৃত একটি ধারা। এই পদ্ধতিটি চিত্রগ্রহণ ও নির্মাণের সময় নিজস্ব কিছু চ্যালেঞ্জ নিয়ে এসেছিল বলে তিনি জানান।

 

কাহিনী ব্যাখ্যা করতে গিয়ে হরিদাস বলেন, অজয়নের গল্পটি আরিয়ানের মাধ্যমে উন্মোচিত হয়, যে একজন উচ্চাকাঙ্ক্ষী চলচ্চিত্র নির্মাতা এবং অজয়নের জীবন ও মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি তদন্ত করে। আরিয়ানের চরিত্রটি তৈরি করার সময় তিনি নিজের ব্যক্তিত্বের বিভিন্ন দিক থেকে অনুপ্রেরণা নিয়েছেন এবং একইসঙ্গে নিজের ও অজয়নের মধ্যে কিছু সাদৃশ্যও খুঁজে পেয়েছেন। 

 

চিত্রনাট্য সম্পর্কে বলতে গিয়ে হরিদাস জানান, তিনি এক সপ্তাহে প্রথম খসড়াটি সম্পন্ন করেছিলেন এবং এরপর চূড়ান্ত চিত্রনাট্যটি তৈরি করতে প্রায় এক মাস সময় লাগে। তিনি বলেন, চরিত্র এবং আখ্যানের কাঠামো পরিবর্তিত হতে পারে, কিন্তু তিনি ব্যক্তিবিশেষকে কেন্দ্র করে গল্প তৈরি করতে এবং তাদের যাত্রাপথ অনুসরণ করতে উপভোগ করেন।

 

তাঁর পরিচালিত এই উদ্যোগের ওপর মালয়ালম চলচ্চিত্র ‘উথারাম’-এর প্রভাবের কথা স্বীকার করে হরিদাস ‘অজয়ান্তে মরণম: ওরু কেস স্টাডি’-কে এর উদ্দেশে একটি শ্রদ্ধাঞ্জলি হিসেবে বর্ণনা করেছেন।

 

চলচ্চিত্রটির দর্শকশ্রেণী ও মুক্তির পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পটি মূলত চলচ্চিত্র উৎসবগুলিকে কেন্দ্র করেই পরিকল্পনা করা হয়েছে। এই পর্যায়ে প্রচলিত প্রেক্ষাগৃহে মুক্তির চেয়ে, উৎসবগুলিকেই দর্শকদের কাছে পৌঁছানোর মাধ্যম হিসেবে দেখা হচ্ছে।

 

সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মিস গোপিকা।

 

 

SC/SD/SKD


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2342451
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026