57th International Film Festival of India 2026
20 – 28 Nov 2026

সত্যভামার চোখে ভগবান কৃষ্ণের জীবনের কথা তুলে ধরা হয়েছে কৃষ্ণাভতারম চলচ্চিত্রে

প্রকাশিত: 25 NOV 2026 8:00PMby PIB Kolkataরিলিজ আইডি: 2341756Views: 15

গোয়া, ২৫ নভেম্বর, ২০২৬

 

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফির ‘ইন্ডিয়ান প্যানোরামা ফিচার ফিল্মস’ বিভাগে দেখান হয়েছে হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কৃষ্ণাবতারম’ (কৃষ্ণাবতারম প্রথম পর্ব: দ্য হার্ট)। এই সিনেমার নির্মাতারা আজ প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। নির্দেশক হার্দিক গজ্জর এবং প্রযোজক সজন রাজ কুরূপ দর্শকদের সামনে ভগবান কৃষ্ণের জীবনকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার সময় তাদের ভাবনার কথা জানান।  

   

প্রযোজক সজন রাজ কুরুপ মনে করেন, ভারতে ভগবান কৃষ্ণকে শুধুমাত্র পৌরাণিক কাহিনীর গণ্ডিতে আবদ্ধ রাখা যায় না। কৃষ্ণের জীবনকে আন্তরিকতা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উপস্থাপিত করতে তারা সচেতনভাবে কাজ করেছেন।  

 ‘কৃষ্ণাবতারম’ তিনটি ট্রিলজির প্রথম অধ্যায়─ ‘হৃদয়’। এটি ছাড়াও ‘মন’ ও ‘আত্মা’ বিষয় দুটিও রয়েছে। রাম মোরির উপন্যাস ‘সত্যভামা’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন প্রকাশ কাপাডিয়া, রাম মোরি ও হার্দিক গজ্জর। ‘শ্রীমদ্ভাগবতম’ ও ‘হরিবংশ’-এর ওপর তৈরি প্রথম পর্বে সত্যভামার চোখে দ্বারকায় কৃষ্ণের শাসনভার গ্রহণের বিষয়টি ফুটে উঠেছে। প্রথম পর্বে প্রেম, ত্যাগ, বিচ্ছেদ ও ভক্তির ওপর আলোকপাত করলেও, পরবর্তী দুটি পর্বে কৃষ্ণের রাষ্ট্রনীতি ও কৌশল এবং ভগবদ্গীতার শিক্ষা তুলে ধরা হবে। কৃষ্ণের জীবনের অপেক্ষাকৃত কম পরিচিত ঘটনাগুলি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ গুপ্ত, সংস্কৃতি জয়না, সুস্মিতা ভাট এবং নিবাশিনী কৃষ্ণান। 

 

বর্তমান সময়কালের দর্শকদের সঙ্গে পৌরানিক কাহিনীগুলির পরিচয় করানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পরিচালক হার্দিক গজ্জর জানান, কৃষ্ণাভতারম সিনেমাটি বিশেষভাবে তরুণ প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে, যাতে তারা আকর্ষণীয় চলচ্চিত্রের মাধ্যমে নিজেদের ইতিহাস সম্পর্কে জানতে পারে এবং বিষয়বস্তুর সঙ্গে একাত্ম হতে পারেন। ভিজ্যুয়াল এফেক্টস-এর ক্ষেত্রে শ্রী গজ্জর তাঁর পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন। ৭.৫ একর বিশাল জায়গাজুড়ে সেট নির্মাণ করে এই চলচ্চিত্রটি তৈরি করা হয়। সিনেমাটি ইংরেজি সহ একাধিক ভাষায় তৈরি করা হয়েছে, যাতে সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এটি সমাদৃত হয়।  

ড. ভরত বলভাল্লি ফিল্মটির সঙ্গীত পরিচালনা করেন। এই চলচ্চিত্রটি প্রাচীন সময়কালকে বর্তমান যুগের প্রযুক্তির সাহায্যে যথাযথভাবে উপস্থাপিত করেছে। মতবিনিময়ের অধিবেশনটি পরিচালনা করেন শ্রী সন্দীপ প্রসাদ। 

 

 

SC/CB/NS


Great films resonate through passionate voices. Share your love for cinema with #IFFI2026 and #StoriesWithoutBorders. Tag us @pibindia on Instagram and @PIB_India on X, and we will help amplify your festival moments!

For accredited journalists, critics, bloggers, and vloggers seeking 1-on-1 interviews with filmmakers and festival juries, write to us at:
iffi.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


Official Release ID: 2341756
•
Media Centre: Goa
•
Festival Dates: Nov 20 – 28, 2026