মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

শিলচরের ডোলোতে প্রায় ২,০১৪ কোটি টাকা ব্যয়ে গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশিত: 25 NOV 2026 3:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ নভেম্বর, ২০২৬ 

 

শিলচর বিমানবন্দরে বর্তমানে প্রতিরক্ষা বিভাগের নিয়ন্ত্রণে থাকা এবং চারপাশ থেকে ঘেরা অসামরিক এনক্লেভটির ক্ষেত্রে যে গুরুতর পরিচালনগত ও স্থানিক সীমাবদ্ধতা রয়েছে, তা কাটিয়ে উঠতে এবং ক্রমবর্ধমান যাত্রীসংখ্যা সামাল দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি আসামের শিলচরের ডোলোতে একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের অনুমোদন দিয়েছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এই প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২,০১৪ কোটি টাকা।

 

আসামের কাছাড় জেলায় অবস্থিত ডোলো এলাকাটি বরাক উপত্যকার কৌশলগত কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। এই অঞ্চলটি সুবিশাল চা বাগান, কৃষি-ভিত্তিক শিল্প এবং পরিবেশ ও সাংস্কৃতিক পর্যটনের অপার সম্ভাবনার জন্য বিখ্যাত।

 

প্রস্তাবিত টার্মিনাল ভবনটি ১২,৩৫১ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত হবে, যেখানে প্রতি ঘণ্টায় ৮০০ জন যাত্রীকে পরিষেবা দেওয়ার সক্ষমতা থাকবে। আধুনিক যাত্রী-সুবিধা, সুস্থায়ী ‘গ্রিন বিল্ডিং’ নীতি এবং প্রয়োজনে ভবিষ্যতে সম্প্রসারণের সুবিধাকে মাথায় রেখেই এর নকশা করা হয়েছে। এছাড়া, এই প্রকল্পের আওতায় ২,৭০৫ মিটার দীর্ঘ ও ৪৫ মিটার প্রশস্ত একটি রানওয়ে তৈরি করা হবে, যা এ-৩২০ সিরিজের বিমান চলাচলের উপযোগী হবে। পাশাপাশি, ছয়টি এ-৩২০ বিমান পার্কিং করার মতো একটি নতুন পরিকাঠামো গড়ে তোলা হবে।

 

কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বসম্পন্ন এই ডোলো গ্রিনফিল্ড বিমানবন্দরটি দক্ষিণ আসাম এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির সংশ্লিষ্ট এলাকায় দ্রুত বাড়তে থাকা আকাশপথের চাহিদাকে পূরণ করবে। এটি বর্তমান পরিকাঠামোর ওপর চাপ কমিয়ে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করবে, বাণিজ্য ও পর্যটনকে ত্বরান্বিত করবে এবং উত্তর-পূর্ব ভারতকে জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের মূল ধারার সঙ্গে যুক্ত করার একটি বিশ্বমানের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে।

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2341698) ভিজিটরের কাউন্টার : 13