গোয়া, ২০ নভেম্বর, ২০২৬
সারা পৃথিবীর কাছে গোয়ার পরিচয় তার সমুদ্র উপকূলের সৌন্দর্য, প্রাণবন্ত ঐতিহ্য এবং অসাধারণ আতিথেয়তার জন্য। গোয়ার বিভিন্ন ঘটনাবলীও আন্তর্জাতিক স্তরে সমানভাবে আকর্ষণের বিষয়বস্তু হতে পারে। ৫৭তম ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি-তে গোয়ার কয়েকটি সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে এখানকার চলচ্চিত্র সম্পর্কে একটি ধারণা চলচ্চিত্রপ্রেমীদের কাছে তুলে ধরা হবে।
পানাজির আইনক্সে নভেম্বরের ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত গোয়ার কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। নিজের বিবেকের মুখোমুখি হওয়া এক বৃদ্ধা, বিস্মৃতির অতল থেকে ফিরে আসা স্থানীয় এক বীর যোদ্ধা, পরিবারের সঙ্গে আবারও সম্পর্ক করতে চাওয়া একটি মেয়ে অথবা নিজের পৈতৃক ভিটে আগলে রাখা এক বয়স্ক গ্রামবাসীর কথা সকলে জানতে পারবেন গোয়ার এই চলচ্চিত্রগুলি থেকে। এই সিনেমাগুলিতে মানুষের অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। কোঙ্কনি ও মারাঠি ভাষায় তৈরি সিনেমাগুলিতে পারিবারিক বিভিন্ন চরিত্রের মধ্যে টানাপোড়েন, সামাজিক বাস্তবতা, ব্যক্তিগত স্তরে লড়াই, শৈশবের কথা কিংবা একাকীত্ব – এই বিষয়গুলি স্থান পেয়েছে। যে ছবিগুলি ইফি-তে প্রদর্শিত হবে সেগুলি হল -
কোঙ্কনি ভাষায় –
গোয়ার চলচ্চিত্র সংকলনের এক ঝলক:
অ্যানসেসো, উমেশ, শকুন্তলা, পূর্ণতা, নয়েজ, পারফেক্ট শর্ট, বাপো কালে, উডওয়ার্ম (রোটো), চিয়ার্স, হেল্থ সেন্টার।
মারাঠি ভাষায় –
দরিয়া, মিডিয়াম পিস।
২০০৪ সাল থেকে গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হচ্ছে। চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রপ্রেমী এবং সৃজনশীল ব্যক্তিত্বরা নভেম্বর মাসে এখানে চলচ্চিত্রের আকর্ষণে মিলিত হন। এবছরের নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখ ৫৭তম চলচ্চিত্র উৎসবেও দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত হবেন। নভেম্বরের ২০ থেকে ২৮ তারিখ এই উৎসবের মূল ভাবনা ‘সীমানা ছাড়িয়ে গল্প’। উৎসবে গোয়ার চলচ্চিত্রগুলি প্রদর্শনের মধ্য দিয়ে স্থানীয় মানুষের কাছে গোয়ার আর একটি দিক তুলে ধরা হবে।
এই বিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কটি দেখুন -
https://www.pib.gov.in/iffi/57/iffiLoid.aspx?yr=2026&lang=1®=48
SC/CB/AS