জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব শৌচাগার দিবসে জলশক্তি মন্ত্রকের ‘স্বচ্ছ শৌচালয়-গরিমাময় ভবিষ্য’ প্রচারাভিযান

প্রকাশিত: 20 NOV 2026 9:01AM by PIB Kolkata

নয়াদিল্লি ২০ নভেম্বর, ২০২৬

 


বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে গতকাল জলশক্তি মন্ত্রকের পক্ষ থেকে ‘স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্য’ কর্মসূচি চালু করা হয়। এই উপলক্ষে জলশক্তি মন্ত্রকের অধীন পানীয় জল ও স্যানিটেশন (ডিডিডব্লুএস) বিভাগের অধিকর্তা জানান, দেশের ৮৯.৯% গ্রাম ওডিএফ প্লাস-এর মর্যাদা অর্জন করেছে। এ বছরের বিশ্ব শৌচাগার দিবসে রাষ্ট্রসঙ্ঘের বিষয়বস্তু হল, নিরাপদ শৌচাগার, সমান ভবিষ্যৎ। 


স্বচ্ছ শৌচালয় – গরিমাময় ভবিষ্য কর্মসূচির লক্ষ্যগুলির মধ্যে রয়েছে, সিএসসি এবং প্রাতিষ্ঠানিক শৌচাগারগুলির (স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পঞ্চায়েত ঘর প্রভৃতি) অবস্থা পর্যালোচনা করা এবং প্রয়োজন অনুযায়ী মেরামত/রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।

 এছাড়া রয়েছে, সিএসসি ও প্রাতিষ্ঠানিক শৌচালয়গুলির রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য পরিচালন ব্যবস্থার মূল্যায়ন। নারী, ছাত্রী এবং দিব্যাঙ্গজনদের চাহিদার প্রতি নজর রেখে স্যানিটেশনে গুরুত্ব দেওয়া এবং ব্যক্তিগত ও সামাজিক পরিচ্ছন্নতা বজায় রাখা। 

এসবিএম (জি)-এর যুগ্ম সচিব ও জাতীয় মিশনের ডিরেক্টর শ্রীমতি ঐশ্বর্য সিং বলেন, সকলের মর্যাদা রক্ষা এবং সকলের জন্য স্যানিটেশনের লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে স্কুলের পড়ুয়াদের স্বচ্ছতার রক্ষক হিসেবে তুলে ধরা হচ্ছে এবং তাদের মধ্যে স্বচ্ছতা, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব এবং শৌচালয় পরিষ্কার ও সকলের জন্য একে সহজলভ্য রাখতে বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণের বিষয়ে সচেতনতা তৈরি করা হচ্ছে।  

 

SC / MP /AG


(রিলিজ আইডি: 2339023) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , English , Urdu , हिन्दी , Nepali , Bengali-TR , Punjabi , Gujarati , Tamil , Telugu