প্রকাশিত:
18 NOV 2026 9:38AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ নভেম্বর, ২০২৬
কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান ২০ নভেম্বর ভোপালের আইসিএআর – এনআইএইচএসএডি’তে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবাসীর প্রতি প্রথম দেশজ H5N1 (Clade 2.3.2.1a) চিকেন ভ্যাকসিন উৎসর্গ করবেন।
বার্ড-ফ্লু’র এই ভ্যাকসিন পাখিদের সংক্রমণ রোধ করার পাশাপাশি, দেশের অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বার্ড-ফ্লু’র সময়ে পোল্ট্রি ব্যবসায়ীদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বড় ধরনের বার্ড-ফ্লু’র সংক্রমণ ভারতের জিডিপি বৃদ্ধির হার ১.৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। ২০০৬ সালে বার্ড-ফ্লু’র সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২,২০০ থেকে ৩,০০০ টাকা।
বর্তমানে H5N1 (Clade 2.3.2.1a) – এর কোনও নির্দিষ্ট বাণিজ্যিক প্রতিষেধক নেই। অথচ, এই রোগের প্রাদুর্ভাব খুবই বেশি।
SC/AC/SB