মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

নতুন দিল্লির নর্থ এবং সাউথ ব্লক কমপ্লেক্সে যুগে যুগীন ভারত মিউজিয়াম গড়ে তোলায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 11 NOV 2026 3:05PM by PIB Kolkata

নতুন দিল্লি ১১ নভেম্বর ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি নতুন দিল্লির নর্থ এবং সাউথ ব্লক কমপ্লেক্সে যুগে যুগীন ভারত মিউজিয়াম গড়ে তোলার প্রস্তাবে আজ অনুমোদন দিয়েছে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৩,২৩০ কোটি টাকা। 

 

দেশের বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরার সবকটি দিক এখানে তুলে ধরা হবে। মোট ১,৭৮,৫০৯ বর্গমিটার এলাকার ওপর গড়ে ওঠা এই সংগ্রহশালা কাজ করবে রাষ্ট্রায়ত্ব সাংস্কৃতিক সংস্থা হিসেবে। 

 

২০২৩ সালের ১৮ মে এই সংগ্রহশালা গড়ে তোলার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিকল্পনার আর্থিক নানা বিষয়ে ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রস্তাব পেশ করে পাবলিক ইনভেস্টমেন্ট বোর্ড এবং কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক তাতে সম্মতি দেয়।

 

২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সময়কালে প্রকল্পটি রূপায়িত হবে পর্যায়ক্রমিক ভিত্তিতে। দেশের বিভিন্ন সংগ্রহালয় থেকে নির্বাচিত নানা নিদর্শন রাখা হবে এইখানে। 

 

 

      SC/AC/CS


(রিলিজ আইডি: 2335087) ভিজিটরের কাউন্টার : 8