প্রকাশিত:
29 OCT 2026 11:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর ২০২৬
ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।
'এক্স' প্ল্যাটফর্মে এক পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জানিয়েছেন, “ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর পরিপ্রেক্ষিতে আমি অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছি। এই দুর্যোগের মুখে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। এনডিআরএফ এবং এসডিআরএফ ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে এবং আরও কী ধরনের সহায়তার প্রয়োজন, তা খতিয়ে দেখতে শীঘ্রই কেন্দ্রীয় আন্তঃমন্ত্রক দল পাঠানো হবে। ভারত সরকার দৃঢ় অঙ্গীকার নিয়ে মানুষের পাশে রয়েছে।"
https://x.com/AmitShah/status/2115675251782848888?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2115675251782848888%7Ctwgr%5Ee52b1793afdfe9dd980849139ebf152617bd9a96%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2329879reg%3D48lang%3D2
MH/MP/NS