প্রকাশিত:
20 OCT 2026 7:44PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে মহিলাদের সিঙ্গলস ক্লাস ৯ ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করার জন্য বেবি সাহানা রবিকে অভিনন্দন জানিয়েছেন।
শ্রী মোদী বলেন, অত্যন্ত গর্বের এই মুহূর্তটি তরুণ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে।
এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে:
"এশিয়ান প্যারা গেমসে 'স্ট্যান্ডিং' বিভাগে ভারতের প্রথম পদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন সাহানা রবি! মহিলাদের একক 'ক্লাস ৯' ইভেন্টে তাঁর এই ব্রোঞ্জ পদক জয় আরও বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এটি ছিল তাঁর প্রথম অংশগ্রহণ। এটি অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং নিঃসন্দেহে আরও অনেক তরুণ ক্রীড়াবিদকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে। তাঁকে অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা: প্রধানমন্ত্রী
@narendramodi"
https://x.com/PMOIndia/status/2112520480062321014?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112520480062321014%7Ctwgr%5E336b4fcc990627c429ba7430fd4f8a9009a07ac2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325517reg%3D3lang%3D1
SC/MP/SB