প্রকাশিত:
20 OCT 2026 7:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২০ অক্টোবর, ২০২৬
এশিয়ান প্যারা গেমসে মহিলাদের সিঙ্গল ক্লাস ৬ বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য প্রাচী পাণ্ডেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর এক্স পোস্টে জানিয়েছে:
“ভারতীয় প্যারা টেবিল টেনিসের ইতিহাসে এক নজিরবিহীন সাফল্য!
এশিয়ান প্যারা গেমসে মহিলাদের সিঙ্গল ক্লাস ৬ বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয় হয়ে প্রাচী পাণ্ডে এক অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। প্রথমবার অংশগ্রহণ করেই তাঁর ব্রোঞ্জ পদক জয় ভারতীয় প্যারা টেবিল টেনিসের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই যুগান্তকারী সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাই: প্রধানমন্ত্রী @narendramodi”
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/PMOIndia/status/2112518793855709231?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112518793855709231%7Ctwgr%5Edcb096a678d17d70f9d172c6742079654e3f4b4a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325506reg%3D3lang%3D1
SC/SD/SKD