প্রকাশিত:
20 OCT 2026 7:20PM by PIB Kolkata
নতুন দিল্লি ২০ অক্টোবর ২০২৬,
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান প্যারা গেমসে পুরুষদের জ্যাভলিন থ্রো F53/54 বিভাগে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য আয়ুষ ভার্মাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, এই ক্রীড়াবিদের অভিষেক স্মরণীয় হয়ে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, আয়ুষ এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ক্রীড়াক্ষেত্রে নিজের পরিচিতি আরও সুদৃঢ় করবেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছে :
“আয়ুষ ভার্মার স্মরণীয় অভিষেক! পুরুষদের জ্যাভলিন থ্রো F53/54 বিভাগে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের রেকর্ড গড়ে ব্রোঞ্জ পদক প্রাপ্তির জন্য তাঁকে অভিনন্দন। তিনি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ক্রীড়াক্ষেত্রে নিজের পরিচিতি আরও সুদৃঢ় করুন। তাঁর জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা: প্রধানমন্ত্রী @narendramodi”
https://x.com/PMOIndia/status/2112518147547033802?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112518147547033802%7Ctwgr%5Eb2e621186b5b2ae0bde5b2b6316be54f3cbb93be%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325504reg%3D3lang%3D1
SC/CB/DM.