প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

এশিয়ান প্যারা-গেমসে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ে মোনা আগরওয়ালকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 19 OCT 2026 1:14PM by PIB Kolkata

নতুন দিল্লি ১৯ অক্টোবর ২০২৬,

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০২৬ -এর এশিয়ান প্যারা-গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জয়ে 

মোনা আগরওয়ালকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

প্রধানমন্ত্রীর কার্যালয় এক্স-এ লিখেছে :

 

“২০২৬ সালের এশিয়ান প্যারা-গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য মোনা আগরওয়ালকে অভিনন্দন! অসাধারণ স্কোরের সুবাদে তিনি এশিয়ান প্যারা-গেমসের একটি নতুন রেকর্ডও গড়েছেন! এটি এক অসাধারণ কৃতিত্ব, যা প্রতিযোগিতার প্রথম দিনটিকে ভারতের জন্য আরও বিশেষ করে তুলেছে। তাঁর নিখুঁত লক্ষ্যভেদ, দৃঢ় সংকল্প ও মানসিক স্থিরতা সত্যিই প্রশংসনীয়। আগামী প্রতিযোগিতাগুলিতেও তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করি: প্রধানমন্ত্রী @narendramodi।”

 

https://x.com/PMOIndia/status/2112079112328425872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamgp%5Etweetembed%7Ctwterm%5E2112079112328425872%7Ctwgr%5E7ee6a525fc1f0f2562ad6a410c298d5968229384%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2325040reg%3D48lang%3D2

SC/AB/DM


(রিলিজ আইডি: 2325092) ভিজিটরের কাউন্টার : 4