প্রধানমন্ত্রীরদপ্তর
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসু আলোচনা করেছেন প্রধানমন্ত্রী; আলোচনায় কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে
প্রকাশিত:
13 OCT 2026 10:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী শ্রী মার্ক কার্নির সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসু আলোচনা করেছেন।
উভয় নেতা ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার বিষয়ে সহমত পোষণ করেন। তাঁরা ব্যবসা-বাণিজ্য, জ্বালানী, প্রযুক্তি, নিরাপত্তা এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সহ কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, একটি সমৃদ্ধ এবং স্থিতিশীল বিশ্ব গঠনে ভারত ও কানাডা একযোগে কাজ করবে।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন,
“কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসু আলোচনা হয়েছে।
ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার বিষয়ে আমরা একমত হয়েছি। আলোচনায় ব্যবসা-বাণিজ্য, জ্বালানী, প্রযুক্তি, নিরাপত্তা এবং দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি সহ কৌশলগত অংশীদারিত্ব স্থান পেয়েছে।
একটি সমৃদ্ধ এবং স্থিতিশীল বিশ্ব গঠনে ভারত ও কানাডা একযোগে কাজ করবে।
@MarkJCarney”
https://x.com/narendramodi/status/2110000540763701450?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2110000540763701450%7Ctwgr%5Eea2dd7ed3e95ef07a179b78f2596f05b46b2b75c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2323025reg%3D3lang%3D1
SC/CB/NS
(রিলিজ আইডি: 2323109)
ভিজিটরের কাউন্টার : 5