স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন দিল্লিতে প্রথম বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করতে পেরে ভারত গর্বিত, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ

প্রকাশিত: 12 OCT 2026 6:29PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ অক্টোবর, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, চলতি বছরের ১৩ অক্টোবর নতুন দিল্লিতে প্রথম বিমসটেক (BIMSTEC) স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করতে পেরে ভারত গর্বিত।
এক্স পোস্টে শ্রী অমিত শাহ লিখেছেন, “২০২৬ সালের ১৩ অক্টোবর নতুন দিল্লিতে প্রথম বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করতে পেরে ভারত গর্বিত। আমি সদস্য দেশগুলির মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিনিধিদলগুলিকে আন্তরিক স্বাগত জানাই।
এই ঐতিহাসিক বৈঠক সন্ত্রাসবাদ, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ, মাদক পাচার, উগ্রপন্থায় প্ররোচনা, মানবপাচার, অবৈধ আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরে। দৃঢ় ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে বিমসটেক অঞ্চলকে আরও নিরাপদ, শক্তিশালী ও সুরক্ষিত করে তোলার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

https://x.com/AmitShah/status/2109621348393951363?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2109621348393951363%7Ctwgr%5Eb44b6791968a616c242a132ea085db16196627e0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2322415reg%3D3lang%3D1 


SC/SD/SG


(রিলিজ আইডি: 2322684) ভিজিটরের কাউন্টার : 8