তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: সংবাদমাধ্যমের প্রতিনিধিদের স্বীকৃতির আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর
নয়াদিল্লি, ১২ অক্টোবর, ২০২৬
২০২৬ সালের ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) সংবাদমাধ্যমের প্রতিনিধিদের স্বীকৃতির জন্য আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২৬। উৎসবের সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির জন্য আগ্রহী সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নির্ধারিত সময়সীমার মধ্যে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) সরকারি স্বীকৃতি পোর্টালের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী ২০ থেকে ২৮ নভেম্বর, ২০২৬ গোয়ার পানাজিতে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবে ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং চলচ্চিত্রপ্রেমীরা অংশগ্রহণ করবেন।
সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সরকারি স্বীকৃতি পোর্টালের মাধ্যমে ‘মিডিয়া ডেলিগেট’ হিসেবে নিবন্ধন করতে পারবেন।
নিবন্ধনের লিঙ্ক:http://https://accreditation.pib.gov.in/eventregistration/login.aspx
আবেদনকারীদের স্বীকৃতি-সংক্রান্ত নির্দেশিকা যথাযথভাবে পর্যালোচনা করে আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত সমস্ত নথিপত্র জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র:
- সাম্প্রতিক ছবি
- সরকারি পরিচয়পত্র
- প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) অথবা রাজ্য সরকারের স্বীকৃতিপত্র; বিকল্প হিসেবে সম্পাদকের চিঠি-সহ সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের পরিচয়পত্র
- সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম-অভিজ্ঞতার প্রমাণ
আবেদনের যোগ্যতার বিস্তারিত শর্তাবলি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের স্বীকৃতি-সংক্রান্ত নীতি এই লিঙ্কে (https://accreditation.pib.gov.in/eventregistration/Documents/IFFI_2026_Media_Accreditation_Policy.pdf) পাওয়া যাবে।
পূর্ববর্তী সংস্করণের জন্য স্বীকৃতি পোর্টালে নিবন্ধিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁদের বিদ্যমান লগ-ইন তথ্য ব্যবহার করে পোর্টালে প্রবেশ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী তাঁরা সংশ্লিষ্ট নথিপত্র হালনাগাদ করতে পারবেন।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের স্বীকৃতি-সংক্রান্ত কোনও জিজ্ঞাসা থাকলে **iffi.mediadesk@pib.gov.in ই-মেল ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।
সংবাদমাধ্যমের প্রতিনিধি নন, এমন চলচ্চিত্রপ্রেমীরাও [এই লিঙ্কের](https://www.iffigoa.org/delegate-registration) মাধ্যমে ৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০২৬-এ ‘ডেলিগেট’ হিসেবে নিবন্ধন করতে পারবেন। এর মাধ্যমে তাঁরা উৎসবে প্রদর্শিত চলচ্চিত্র এবং অন্যান্য নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
১৯৫২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) দক্ষিণ এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম চলচ্চিত্র উৎসব। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএফডিসি) এবং গোয়া রাজ্য সরকারের এন্টারটেনমেন্ট সোসাইটি অফ গোয়া যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং নবীন প্রতিভাদের এক মঞ্চে সমবেত করার ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাস্টারক্লাস এবং বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে উৎসবটি বিভিন্ন দেশের চলচ্চিত্র, ভাষা ও চলচ্চিত্র নির্মাণের বৈচিত্র্যময় ঐতিহ্যকে তুলে ধরে। গোয়ার সাংস্কৃতিক পরিমণ্ডলে আয়োজিত এই উৎসব আন্তর্জাতিক চলচ্চিত্র বিনিময় ও সাংস্কৃতিক আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ২০২৬ সম্পর্কে বিস্তারিত তথ্য এবং সর্বশেষ বিবরণের জন্য https://www.iffigoa.org/ওয়েবসাইটটি পরিদর্শন করা যেতে পারে।
SC/PM/SB
(রিলিজ আইডি: 2322677)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
Bengali-TR
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam