যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

বিকশিত ভারত অভিযানের জন্য নেশামুক্ত যুবার অধীনে ১৪৬৯টি নেইবারহুড ইয়্যুথ পার্লামেন্ট এবং যুব মেলার আয়োজন করল মাই ভারত

প্রকাশিত: 12 OCT 2026 12:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২  অক্টোবর  ২০২৬

 

বিকশিত ভারত অভিযানের জন্য নেশামুক্ত যুবার অঙ্গ হিসেবে সহযোগী সংস্থার সহযোগিতায় ১০ অক্টোবর ২০২৬-এ ১০০ সপ্তাহের অভিযানের অধীনে মাই ভারত নেইবারহুড ইয়্যুথ পার্লামেন্ট এবং যুব মেলার আয়োজন করল। দেশ জুড়ে ৩৪টি রাজ্যের ১৪৬৯টি স্থানে এই উদ্যোগ নেওয়া হল। যোগ দিলেন ৩.৬৫ লক্ষের বেশি যুবা এবং নাগরিক। প্রতিফলিত হল মাদকমুক্ত ভারত গঠনে সম্মিলিত দায়বদ্ধতা।

এই উদ্যোগের লক্ষ্য তৃণমূল স্তরে যুবাদের যুক্ত করার ব্যবস্থাকে শক্তিশালী করা। মাদক ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক ব্যবহার রোধে তরুণদের সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করা। ব্লক স্তরে আয়োজিত হয় নেইবারহুড ইয়্যুথ পার্লামেন্ট। আলোচনা হয় মাদক ব্যবহার সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে। সচেতনাকে কাজে পরিণত করার কৌশল নিয়ে এবং পরিবর্তনের অনুপ্রেরণাদায়ী কাহিনী নিয়ে এবং সুস্থ ও মাদকমুক্ত সমাজের জন্য তরুণদের সোচ্চার হতে উৎসাহিত করা হল। 

অনুষ্ঠানে নেশামুক্ত যুবা শপথগ্রহণ করা হয়, শ্লোগান লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়, স্বাক্ষর সংগ্রহ অভিযান, বিতর্ক সভা, পথ নাটক এবং আলোচনা চক্রের আয়োজন করা হয়েছিল। যুব মেলার আয়োজন করা হয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় সংঘ, শিল্পসংঘের সহযোগিতায় যাতে বহুপক্ষীয় অংশগ্রহণের অভিযানের প্রভাব পড়ে অনেকটা জায়গা জুড়ে। সাধারণ মানুষের অংশগ্রহণে ৬ জন প্রতিনিধি ছিলেন, তার মধ্যে ১ জন সাংসদ, ৫ জন বিধায়ক। ৪৫৫২টি কর্মসূচি ছিল। ৪৫৬৮টি শ্লোগান সংগ্রহ করা হয়। ১০০ সপ্তাহের এই অভিযানে দেশ জুড়ে তুলে ধরা হল সম্মিলিত উদ্যোগ গোষ্ঠীর অংশগ্রহণ এবং তরুণ নেতৃত্ব মাদক ব্যবহারের মোকাবিলায়। নেইবারহুড ইয়্যুথ পার্লামেন্ট এবং যুব মেলার মাধ্যমে মাই ভারত উৎসাহ দিয়ে যাচ্ছে যাতে তরুণরা সমাজ পরিবর্তনে দায়িত্ব নেয় এবং নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারতের স্বপ্নকে সফল করতে অবদান রাখে। 

 


SC/AP/NS….


(রিলিজ আইডি: 2322343) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu