অর্থমন্ত্রক
সিঙ্গাপুর সরকারের নেতৃত্ব এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যনির্বাহীদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুর সফরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন
প্রকাশিত:
09 OCT 2026 7:46AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ অক্টোবর, ২০২৬
কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সরকারি সফরে সিঙ্গাপুরে রয়েছেন। অর্থমন্ত্রী সিঙ্গাপুরের নেতৃত্ব, ব্যবসা ও বিনিয়োগ জগতের অগ্রণী ব্যক্তিত্ব এবং বিশ্বব্যাপী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক উচ্চ-পর্যায়ের বৈঠক করবেন।
সফরকালে, শ্রীমতী সীতারামন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারত্নম; প্রধানমন্ত্রী লরেন্স ওং; উপ-প্রধানমন্ত্রী গান কিম ইয়ং; এবং বিদেশমন্ত্রী ডঃ ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এই আলোচনায় ভারত-সিঙ্গাপুর ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত থাকবে এবং বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল আর্থিক সংযোগ, মূলধনী বাজার, কর ব্যবস্থা, সেমিকন্ডাক্টর, উন্নত উৎপাদন, দক্ষতা উন্নয়ন এবং বিমান চলাচল নিয়ে আলোচনার পাশাপাশি আইএসএমআর-এর ফলাফলগুলির পর্যালোচনা করা হবে।
সিঙ্গাপুর ভারতের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের বৃহত্তম উৎস, এপ্রিল ২০০০ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১৯৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় অর্থনীতিতে জিআইসি এবং টেমাসেক সহ সিঙ্গাপুরের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী হেজ ফান্ড ও পোর্টফোলিও ফান্ড ম্যানেজারদের সঙ্গে গোলটেবিল বৈঠক এবং ব্যবসাজগতের প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। এই আলোচনা ভারতের বিকাশের গতিপথ, বিনিয়োগের সুযোগ এবং পরিবর্তনশীল বিশ্ব অর্থনৈতিক ও আর্থিক প্রেক্ষাপট নিয়ে শীর্ষস্থানীয় বিশ্ব বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দেবে।
অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামন শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতা এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ইনভেস্টমেন্ট কর্পোরেশন (জিআইসি); টেমাসেক হোল্ডিংস (পি) লিমিটেড (টেমাসেক); ডিবিএস ব্যাংক লিমিটেড (ডিবিএস); স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক; ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই); আইএইচএইচ হেলথকেয়ার বেরহাদ (আইএইচএইচ); এশিয়া-প্যাসিফিক, মিতসুবিশি ইউএফজে ফাইন্যান্সিয়াল গ্রুপ, ইনকর্পোরেটেড (এমইউএফজি); বি ক্যাপিটাল; এইচপিএস ইনভেস্টমেন্ট পার্টনার্স (এইচপিএস); স্ক্যান্ডিনাভিস্কা এনসেকিল্ডা ব্যাংকেন এবি (এসইবি); মিতসুই অ্যান্ড কোং, লিমিটেড; টিপিজিসহবিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগ সংস্থা ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলির প্রধানদের সঙ্গে একাধিক বৈঠকও করবেন।
ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড (এনআইআইএফ) এবং গিফট সিটির মতো প্ল্যাটফর্মগুলি ভারতে সিঙ্গাপুরের মূলধনের বৃহত্তর অংশগ্রহণের পথ তৈরি করতে পারে।
এই সফর সিঙ্গাপুরের সঙ্গে ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার অঙ্গীকারকে তুলে ধরে, যেখানে বৃহত্তর বিনিয়োগ, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং সুনির্দিষ্ট অর্থনৈতিক ফলাফল অর্জনের লক্ষ্যে শক্তিশালী রাজনৈতিক সম্পর্ককে কাজে লাগানোর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2321301)
ভিজিটরের কাউন্টার : 6