প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

‘বিকশিত ভারত’ গড়ে তোলার ক্ষেত্রে নেতৃত্ব ও সেবার ভূমিকা এবং দক্ষিণী বিশ্বকে অনুপ্রাণিত করার বিষয় তুলে ধরা একটি নিবন্ধ শেয়ার করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 07 OCT 2026 12:23PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৭ অক্টোবর  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভুটানের প্রধানমন্ত্রী শ্রী শেরিং তোবগের একটি নিবন্ধ শেয়ার করেছেন। এই নিবন্ধে তিনি তুলে ধরেছেন যে কীভাবে শ্রী মোদীর নেতৃত্বে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস এবং নিঃস্বার্থ সেবার প্রতিফলন ঘটে।


প্রধানমন্ত্রীর কার্যালয় 'এক্স'-এ পোস্ট করেছে:

“ভুটানের প্রধানমন্ত্রী @tsheringtobgay লিখেছেন, প্রধানমন্ত্রী @narendramodi-র নেতৃত্বে প্রজ্ঞা, সহানুভূতি, সাহস এবং নিঃস্বার্থ সেবার প্রতিফলন দেখা যায়। তিনি 'বিকশিত ভারত'-কে এই মূল্যবোধগুলিরই সবচেয়ে স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখেন, যা ভারতের সামনে একটি অভিন্ন লক্ষ্য রেখে তা অর্জন করতে  মানুষকে অনুপ্রাণিত করে।

শ্রী শেরিং তোবগে বলেছেন, এক শক্তিশালী ভারত তার প্রতিবেশী দেশ এবং উন্নয়নশীল বিশ্বের জন্য আরও অনেক কিছু করতে পারে। নেতৃত্ব ও সেবার বিষয়ে এটি একটি গভীর ও চিন্তাশীল পর্যবেক্ষণ।”

https://x.com/PMOIndia/status/2107692708840218732?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2107692708840218732%7Ctwgr%5E9e6d4d7c86de3f17fdf8d81cd0cd512638500991%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2319966reg%3D3lang%3D1

 

 

SC/SD/NS


(রিলিজ আইডি: 2320134) ভিজিটরের কাউন্টার : 6