বাণিজ্য ও শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিম এশিয়ায় পণ্য পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটার প্রেক্ষাপটে রপ্তানিকারকদের সহায়তার লক্ষ্যে সরকার 'রিলিফ' (রেজিলিয়েন্স এন্ড লজিস্টিকস ইন্টারভেনশন ফর এক্সপোর্ট ফেসিলিটেশন) কর্মসূচির সময়সীমা বাড়িয়েছে

পোস্ট করার দিনক্ষণ: 02 OCT 2026 11:01AM by PIB Agartala

নয়াদিল্লি, ০২ অক্টোবর ২০২৬

 

পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং এর ফলে পারস্য উপসাগর ও সংলগ্ন অঞ্চলে সামুদ্রিক পণ্য পরিবহন ব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের বিষয়টি বিবেচনায় নিয়ে, বাণিজ্য বিভাগ ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি নং ৩৭/২০২৬-২৭-এর মাধ্যমে 'রিলিফ' কর্মসূচির দ্বিতীয় অংশের (কমপোনেন্ট - ২) সময়সীমা বৃদ্ধি করেছে। উল্লেখ্য, 'রিলিফ' হলো 'এক্সপোর্ট প্রমোশন মিশন' (ইপিএম)-এর আওতায় একটি নির্দিষ্ট সময়সীমা-ভিত্তিক কর্মসূচি।
'রিলিফ' প্রকল্পের দ্বিতীয় অংশটি রপ্তানিকারকদের নির্দিষ্ট অঞ্চলে আসন্ন পণ্য চালানের জন্য ৯৫% ঝুঁকি কভারেজসহ ইসিজিসি কভার বা বিমা সুরক্ষা গ্রহণে উৎসাহিত করে। ১৬ মার্চ ২০২৬ বা তার পরে গৃহীত 'স্ট্যান্ড-অ্যালোন পলিসি' অথবা 'হোল টার্নওভার পলিসি' -গুলির ক্ষেত্রে এই সুবিধাটি প্রযোজ্য। এই সুবিধার আওতাভুক্ত পণ্য বা কার্গোর ধরনের মধ্যে রয়েছে—ফুল কন্টেইনার লোড (এফসিএল), লেস দ্যান কন্টেইনার লোড (এলসিএল) এবং রিফার কন্টেইনার (তবে জ্বালানি বা শক্তি-সম্পর্কিত পণ্য পরিবহন এর অন্তর্ভুক্ত নয়)। এছাড়া,”রিলিফ''-এর এই অংশটি নিশ্চিত করে যে, যোগ্য সময়কালের জন্য রপ্তানিকারকদের প্রদেয় বিমা প্রিমিয়ামের হার যেন বিঘ্ন সৃষ্টির আগের স্তরের চেয়ে বৃদ্ধি না পায়।

পারস্য উপসাগর ও বৃহত্তর পশ্চিম এশিয়ার সামুদ্রিক করিডোরে সৃষ্ট বিঘ্নের ফলে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া পণ্য পরিবহন খরচ (ফ্রেইট চারজেস), বর্ধিত বিমা প্রিমিয়াম এবং যুদ্ধ-জনিত রপ্তানি ঝুঁকির কারণে ক্ষতিগ্রস্ত ভারতীয় রপ্তানিকারকদের সহায়তার লক্ষ্যে ১৯ মার্চ ২০২৬ তারিখে 'রিলিফ' কর্মসূচিটি চালু করা হয়েছিল।
সময়সীমা বাড়ানোর এই পদক্ষেপটি বর্তমান ভূ-রাজনৈতিক ও লজিস্টিকস-সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যেও রপ্তানি খাতের সক্ষমতা বজায় রাখা, বাণিজ্য প্রবাহ সচল রাখা এবং রপ্তানিকারকদের সহায়তা প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2319608) ভিজিটরদের কাউন্টার : 3
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam