স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ই-সঞ্জিবনী ৫০ কোটি টেলিপরামর্শ’কে ছাপিয়ে গেল

প্রকাশিত: 06 OCT 2026 9:53AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ অক্টোবর, ২০২৬ 

 

যুগান্তকারী সাফল্য হিসেবে ভারতের ন্যাশনাল টেলিমেডিসিন পরিষেবা ই-সঞ্জিবনী ৫০ কোটি টেলিপরামর্শ’কে ছাপিয়ে গেল। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা সকলের সহজলভ্য এবং সাশ্রয়ী করে তুলতে সরকারি এই প্রয়াস নজর কেড়েছে। 
১৫ সেপ্টেম্বর ই-সঞ্জিবনী এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে টেলিপরামর্শ রেকর্ড সংখ্যক ৫০ কোটি ৯২ হাজার ৭৩০ – এ পৌঁছেছে। ভৌগোলিক সীমানা এবং দূরত্বের বাধা দূর করে গ্রাম ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে টেলিমেডিসিন ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ই-সঞ্জিবনীর মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম টেলিমেডিসিন কর্মসূচি রূপায়িত হচ্ছে। ভারতের ডিজিটাল স্বাস্থ্য পরিমণ্ডলের তা এক পরিপূরক শক্তি হিসেবে পরিচিত। 
শুরুর পর থেকেই ই-সঞ্জিবনী দ্রুত জনসমর্থন লাভ করে। ১ লক্ষ ৪২ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির ১৯ হাজার ৪৭৩ মেডিসিনাল হাব, ৯০১টি অনলাইন ওপিডি এবং ২,৪১,৯২৩ নিবন্ধীকৃত স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী ই-সঞ্জিবনীর সুবিধা গ্রহণ করে। ইংরাজি সহ ১৫টি ভাষায় এই পরিষেবা পাওয়া যায়। বাকি ১৪টি ভারতীয় ভাষা প্রতিদিন গড়ে ২.৫ – ৩ লক্ষ টেলিপরামর্শ দেওয়া হয়ে থাকে। একদিনে এর সর্বোচ্চ সীমা রেকর্ড গড়েছিল ৬ লক্ষ ৩০ হাজার ৩১৫। 
ই-সঞ্জিবনী হ’ল – ভারতে তৈরি ডিজিটাল স্বাস্থ্য সমাধান সূত্র। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্প্যুটিং (সি-ড্যাক) এবং সি-ড্যাক মোহালির সঙ্গে যৌথভাবে এই পরিষেবা গড়ে তুলেছে। সি-ড্যাক মোহালি শুরু থেকেই নানা কারিগরি সহায়তা প্রদান করে আসছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই ই-সঞ্জিবনী প্ল্যাটফর্ম’কে জন-বান্ধব করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

 

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319538) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: Assamese , English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati , Malayalam