যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সঞ্চার সাথী পোর্টালের দর্শক সংখ্যা ৩০ কোটি ছাড়াল

প্রকাশিত: 05 OCT 2026 2:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৫ অক্টোবর, ২০২৬ 

 

দেশজুড়ে সঞ্চার সাথী পোর্টালের দর্শক সংখ্যা ৩০ কোটি ছাড়াল। ২০২৩ সালের মে মাসে চালু হওয়ার পর থেকে এই পোর্টাল টেলিকম জালিয়াতি সংক্রান্ত বিষয়ে টেলিফোন গ্রাহকদের প্রতিরক্ষায় এক বিশ্বস্ত মাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করেছে। টেলিযোগাযোগ মন্ত্রকের তৈরি এই পোর্টাল অত্যন্ত ব্যবহার-বান্ধব। কোনোরকম সন্দেহজনক ফোন বা মেসেজ এই পোর্টালে অবিলম্বে জানানো সম্ভব। সেইসঙ্গে, একই নামে কতগুলি ফোন সংযোগ রয়েছে, কোনও মোবাইল হ্যান্ডসেট হারিয়ে গেলে, সেই নম্বর সঙ্গে সঙ্গে ব্লক করা অথবা যে মোবাইল হ্যান্ডসেট কেনা হচ্ছে, তা যথাযথ কিনা – সমস্ত তথ্য এখানে পাওয়া সম্ভব। 
নাগরিকদের জন্য এই পোর্টাল সুরক্ষার প্রতিবিধান করে দেয়। সন্দেহজনক কোনোরকম ফোন কল বা মেসেজ তা যেমন জানানো সম্ভব হয় এবং সেই সন্দেহজনক নম্বর জানানো সম্ভব হওয়ায় অন্যরাও তার হাত থেকে রক্ষা পায়। এই সঞ্চার সাথী পোর্টালে কোনও টেলিফোন গ্রাহক যখন কোনও তথ্য দেন, তখন তা কৃত্রিম মেধা মারফৎ টেলিযোগাযোগ দপ্তর ব্যাঙ্ক, আইন প্রণয়নকারী সংস্থা – সমস্ত প্রতিষ্ঠানকে প্রতারক সম্পর্কে সচেতন করে দেয়। । ফলে, এই সঞ্চার সাথী পোর্টাল ব্যবহারকারীরা সাইবার যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করে। এর কারণ, সাইবার জালিয়াতি রোধে তা নিয়মক ভূমিকা পালন করে। 
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন -

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2319087&reg=48&lang=1

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2319149) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam