উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী এবং থিরু কে. কামরাজকে শ্রদ্ধা নিবেদন উপ-রাষ্ট্রপতির

প্রকাশিত: 02 OCT 2026 12:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২ অক্টোবর ২০২৬

 

উপ-রাষ্ট্রপতি শ্রী সি.পি. রাধাকৃষ্ণন আজ রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী থিরু কে. কামরাজকে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছেন৷

https://x.com/VPIndia/status/2105866098117886017?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105866098117886017%7Ctwgr%5E03bb4f9d945f148b9c3c94170a94cfb09ee8658a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318085reg%3D48lang%3D2 

রাজঘাটে রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে উপ-রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর সুদূরপ্রসারী ও চিরস্থায়ী অবদানের কথা স্মরণ করে শ্রী সি. পি. রাধাকৃষ্ণন বলেন যে, সত্য ও অহিংসার প্রতি মহাত্মা গান্ধীর অটল আস্থা, ন্যায়ের প্রতি অবিচল নিষ্ঠা এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি গভীর বিশ্বাস আজও মানবতাকে অনুপ্রাণিত করে চলেছে।

তিনি বলেন, মহাত্মা গান্ধীর জীবন ও বার্তা শান্তি, সহানুভূতি, নিঃস্বার্থপরতা এবং সেবার এক চিরন্তন আলোকবর্তিকা হয়ে রয়েছে। তিনি সকলের প্রতি আহ্বান জানান যেন তাঁরা মহাত্মা গান্ধীর লালিত মূল্যবোধের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং একটি ন্যায়ভিত্তিক, সম্প্রীতিপূর্ণ ও সর্বজনীন সমাজ গঠনে নিজেদের উৎসর্গ করেন।

https://x.com/VPIndia/status/2105866946491359290?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105866946491359290%7Ctwgr%5E03bb4f9d945f148b9c3c94170a94cfb09ee8658a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318085reg%3D48lang%3D2 

বিজয় ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে উপ-রাষ্ট্রপতি পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রী সি. পি. রাধাকৃষ্ণন শাস্ত্রীজিকে শান্ত অথচ দৃঢ় শক্তির অধিকারী এবং অসাধারণ সংকল্পবদ্ধ এক নেতা হিসেবে অভিহিত করে বলেন যে, তিনি বিনয়, সততা এবং দেশের প্রতি অবিচল নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। তিনি স্মরণ করেন যে, ভারতের যাত্রাপথের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে শাস্ত্রীজির নেতৃত্ব জনগণের মধ্যে আত্মবিশ্বাস ও একাত্মবোধ জাগিয়ে তুলেছিল। পাশাপাশি তাঁর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান দেশের সৈনিকদের আত্মত্যাগ ও কৃষকদের অপরিহার্য অবদানকে চিরস্থায়ী স্বীকৃতি দিয়েছিল।

উপ-রাষ্ট্রপতি বলেন, শ্রী লাল বাহাদুর শাস্ত্রীজির জীবন আমাদের কাছে এক শক্তিশালী বার্তা বহন করে — সরলতা, সাহস এবং দেশসেবার ওপরই প্রকৃত নেতৃত্বের ভিত্তি নিহিত থাকে।

https://x.com/VPIndia/status/2105868492562129362?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105868492562129362%7Ctwgr%5E03bb4f9d945f148b9c3c94170a94cfb09ee8658a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318085reg%3D48lang%3D2 

এদিন উপ-রাষ্ট্রপতি ভবনে শ্রী রাধাকৃষ্ণন থিরু কে. কামরাজের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন এবং জনজীবন ও জাতি গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

শ্রী সি. পি. রাধাকৃষ্ণন কামরাজজিকে একজন প্রথিতযশা রাষ্ট্রনায়ক ও প্রকৃত জননেতা হিসেবে অভিহিত করে বলেন যে, তিনি তাঁর জীবন দেশসেবা ও সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করেছিলেন।

তিনি উল্লেখ করেন যে, কামরাজজি আজীবন গান্ধীবাদী আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে জীবন অতিবাহিত করেছেন এবং রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্প্রসারণ, মধ্যাহ্নভোজন কর্মসূচি প্রবর্তন ও দরিদ্র মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করার মাধ্যমে তামিলনাড়ুর উন্নয়নে দীর্ঘস্থায়ী অবদান রেখেছেন।

উপ-রাষ্ট্রপতি সেচ ও শিল্প বিকাশের ক্ষেত্রে কামরাজজির অবদানের কথাও স্মরণ করেন, বিশেষ করে বাঁধ নির্মাণ ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে, যা তামিলনাড়ুতে কৃষি ও শিল্পের অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিল।

https://x.com/VPIndia/status/2105893378156339639?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105893378156339639%7Ctwgr%5E03bb4f9d945f148b9c3c94170a94cfb09ee8658a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318085reg%3D48lang%3D2  

 

https://x.com/VPIndia/status/2105891693975482723?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2105891693975482723%7Ctwgr%5E03bb4f9d945f148b9c3c94170a94cfb09ee8658a%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2318085reg%3D48lang%3D2

 

 

SC/SB/DM


(রিলিজ আইডি: 2318198) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Malayalam