স্বরাষ্ট্র মন্ত্রক
এফসিআরএ নিবন্ধন করিয়ে দেওয়ার বদলে বেআইনী সুবিধা নেওয়ায় ধৃত ২ আধিকারিক
পোস্ট করার দিনক্ষণ:
29 SEP 2026 12:45PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এবং দিল্লি পুলিশ অন্য নানা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নতুন দিল্লিতে ২ সরকারি আধিকারিককে আটক করেছে। এঁদের বিরুদ্ধে এফসিআরএ নিবন্ধন করিয়ে দেওয়ার বদলে বেআইনী সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
এঁদের একজন সিনিয়র অ্যাকাউন্টেন্ট এবং অন্যজন অ্যাকাউন্টেন্ট। ১ জন স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স ডিভিশনে কর্মরত। অন্যজন কর্মরত পে অ্যান্ড অ্যাকাউন্স অফিসে। তবে শেষোক্তজন একসময় ফরেনার্স ডিভিশনেও কাজ করেছেন।
বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলছে সরকার।
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2316526)
ভিজিটরদের কাউন্টার : 2
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
हिन्दी
,
Punjabi
,
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam