প্রধানমন্ত্রীরদপ্তর
এশিয়ান গেমসের পুরুষদের হাই জাম্পে ঐতিহাসিক রৌপ্য পদক জয়ের জন্য সর্বেশ কুশারেকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
প্রকাশিত:
27 SEP 2026 9:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এশিয়ান গেমসে পুরুষদের হাই জাম্পে ঐতিহাসিক রৌপ্য পদক জয়ের জন্য সর্বেশ কুশারেকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি এই ইভেন্টে পদক জয় করে ভারতের পাঁচ দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছেন।
এক্স হ্যান্ডলে এক বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে:
"এশিয়ান গেমসে পুরুষদের হাই জাম্প ইভেন্টে সর্বেশ কুশারের ঐতিহাসিক রৌপ্য জয়! অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে তিনি এই ইভেন্টে পদক জয় করে ভারতের পাঁচ দশকের অপেক্ষার অবসান ঘটিয়েছেন। অধ্যবসায় ও দৃঢ় সংকল্পের ওপর ভর করে অর্জিত এই সাফল্য সত্যিই স্মরণীয়: প্রধানমন্ত্রী
@narendramodi".
https://x.com/PMOIndia/status/2104236078718955525?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2104236078718955525%7Ctwgr%5E48ae6e482e4fe4440e132e4153504e907d25025c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2315673reg%3D3lang%3D1
SC/MP/SB…
(রিলিজ আইডি: 2315891)
ভিজিটরের কাউন্টার : 2