আয়ুষ
azadi ka amrit mahotsav

দেশে-বিদেশে একাদশ আয়ুর্বেদ দিবস উদযাপিত; জাতীয়স্তরের মূল অনুষ্ঠান হয়েছে নাগপুরে

প্রকাশিত: 23 SEP 2026 3:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

বিপুল উৎসাহ ও উদ্দীপনায় দেশে-বিদেশে একাদশ আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়েছে। জাতীয়স্তরে মূল অনুষ্ঠানটি হয় মহারাষ্ট্রের নাগপুরে। এ বছরের এই দিবসের মূল ভাবনা – ‘সুস্থ এক ভবিষ্যতের জন্য আয়ুর্বেদ’। মূল অনুষ্ঠানে আয়ুষ ভিশন, ২০৩০ প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর বার্তা পড়ে শোনানো হয়। প্রধানমন্ত্রী আয়ুর্বেদের যাত্রাপথকে চিরায়ত এক ব্যবস্থাপনা থেকে প্রামাণ্য তথ্য, জ্ঞান এবং উদ্ভাবনে পরিণত করার ওপর গুরুত্ব দেন। 

 

আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব ভার্চ্যুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। তিনি বলেন, ভারতের স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান আয়ুর্বেদ। “সুস্বাস্থ্যের মূল কেন্দ্র হাসপাতাল নয়, আমাদের বাড়ি। সুস্বাস্থ্য বজায় রাখতে হলে ওষুধ নয়, আমাদের যথাযথ জীবনশৈলী অনুসরণ করতে হবে।” অনুষ্ঠানে প্রামাণ্য তথ্যের ওপর ভিত্তি করে গবেষণা, আয়ুর্বেদের বিষয়ে নানা উদ্ভাবন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা বলেন, প্রামাণ্য তথ্য, উদ্ভাবন এবং জ্ঞানের ওপরই আয়ুর্বেদের ভবিষ্যৎ নির্ভর করছে। অনুষ্ঠানে ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আয়ুর্বেদের বিজ্ঞানসম্মত ভূমিকা নিয়ে আলোচনা হয়। জনস্বাস্থ্য এবং সংক্রমিত নয়, এ ধরনের ব্যাধির চিকিৎসায় আয়ুর্বেদের প্রয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। শ্রী প্রতাপ রাও যাদব জানান, জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিরায়ত ওষুধ কেন্দ্রটি জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়ুর্বেদ, সিদ্ধা এবং ইউনানির গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2314030) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Urdu , Marathi , Gujarati , Kannada