প্রধানমন্ত্রীরদপ্তর
শ্রী গুরু গ্রন্থ সাহিব জি-র প্রকাশ পরব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিত:
12 SEP 2026 11:59PM by PIB Kolkata
দিল্লি, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রী গুরু গ্রন্থ সাহিব জি-র প্রকাশ পরব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রী গুরু গ্রন্থ সাহিব জি মানবজাতিকে নিঃস্বার্থ সেবা, মানবিক মর্যাদা ও ঐক্যের পথ দেখিয়ে আসছে। শ্রী মোদী আশা প্রকাশ করেন, এই পবিত্র উপলক্ষ সমাজে এই মূল্যবোধগুলিকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করতে এবং আরও সহানুভূতিশীল ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সকলকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন:
“শ্রী গুরু গ্রন্থ সাহিব জি-র প্রকাশ পরব উপলক্ষে শুভেচ্ছা। শতাব্দীর পর শতাব্দী ধরে শ্রী গুরু গ্রন্থ সাহিব জি মানবজাতিকে নিঃস্বার্থ সেবা, মানবিক মর্যাদা ও ঐক্যের পথ দেখিয়ে আসছে। এই পবিত্র উপলক্ষ আমাদের সমাজে এই মূল্যবোধগুলিকে আরও গভীরভাবে প্রতিষ্ঠিত করতে এবং আরও সহানুভূতিশীল ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে অনুপ্রাণিত করুক।”
https://x.com/narendramodi/status/2098840094098796844?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2098840094098796844%7Ctwgr%5Eb891c754cccf7d65dc0823afda715935b9abc0fe%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2309627reg%3D48lang%3D2
SC....
(রিলিজ আইডি: 2312625)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam