রাষ্ট্রপতির সচিবালয়
azadi ka amrit mahotsav

গণেশ চতুর্থী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা

পোস্ট করার দিনক্ষণ: 13 SEP 2026 4:27PM by PIB Agartala

নতুন দিল্লি, ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

গণেশ চতুর্থী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেছেন: -

“গণেশ চতুর্থীর এই শুভলগ্নে, দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ভগবান গণেশ জ্ঞান, সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক। গণেশ চতুর্থীর উৎসব আমাদের জীবনে শক্তি, জ্ঞান ও ইতিবাচকতা নিয়ে আসে। এই পবিত্র উৎসব আমাদের জীবনে নতুন সংকল্প নিয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আমি প্রার্থনা করি, ভগবান গণেশ যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনেন। আসুন, আমরা সবাই জাতি গঠনে অবদান রাখার সংকল্প গ্রহণ করি।”

*****

PS/AL


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2310132) ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam