কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত – মালয়েশিয়া দ্বিপাক্ষিক বৈঠক

পোস্ট করার দিনক্ষণ: 10 SEP 2026 11:04AM by PIB Agartala

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মালয়েশিয়ার কৃষি ও খাদ্য সুরক্ষা মন্ত্রী মহম্মদ বিন সাবু’র মধ্যে একটি বৈঠক নতুন দিল্লিতে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কৃষি ও বনায়ন নিয়ে নবম আসিয়ান – ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকের অবসরে তাঁরা এই বৈঠক করেন। নতুন দিল্লিতে ৮ ও ৯ তারিখ দু’দিনের নবম আসিয়ান – ভারত বৈঠকের আয়োজন করেছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল রিসার্চ (ডিএআরই) – ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ (আইসিএআর)।
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জার্মোপ্লাজম, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়, কৃষি গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতা, প্রযুক্তি এবং উদ্ভাবনকে দ্বিপাক্ষিক সমঝোতার মধ্য দিয়ে গড়ে তোলার উপর গুরুত্ব দেন। দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে যুক্ত বাণিজ্য এবং বাজারের সুযোগ নিয়ে ভারত – মালয়েশিয়ার মধ্যে কৃষি ও সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্পর্ককে আরও সুদৃঢ় করার তাঁরা আহ্বান জানিয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে তিমোর-লেস্তের কৃষি, গবাদি পশুখাদ্য, মৎস্যচাষ ও বনায়ন সংক্রান্ত মন্ত্রী মার্কোস দ্য ক্রুজের মধ্যেও ৯ সেপ্টেম্বর দ্বিপাক্ষিক বৈঠক হয়। দু’দেশের মধ্যে কৃষি ও খাদ্য সুরক্ষা সংক্রান্ত প্রাতিষ্ঠানিক সংযোগ আরও দৃঢ় করতে তিমোর-লেস্তের মন্ত্রী উৎসাহ দেখিয়েছেন। শ্রী চৌহানও তিমোর-লেস্তের সঙ্গে কৃষি গবেষণা, উদ্ভাবন সহ বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞ বিনিময়, মানবসম্পদ উন্নয়ন বিষয়ে ভারত উৎসাহী বলে জানিয়েছেন।
এই সম্মেলনে ভারত – মায়ানমারের মধ্যে বৈঠকে শ্রী চৌহানের সঙ্গে মায়ানমারের কৃষি, পশুসম্পদ এবং জলসেচ বিষয়ক মন্ত্রীর মধ্যেও দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারত – মায়ানমার এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে উভয়পক্ষই সাংস্কৃতিক ও মানবসম্পদ উন্নয়নের উপর জোর দিয়েছে। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতাকে আরও শক্তিশালী করতে দু’দেশের মধ্যে সমঝোতাপত্র চূড়ান্ত পর্যায় বলে উভয়পক্ষ জানিয়েছে। ডালশস্য, তুলা, দুগ্ধ উন্নয়ন ও কৃষি শিক্ষা সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষই অংশীদারিত্বের ইচ্ছা প্রকাশ করেছেন।

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2308788) ভিজিটরদের কাউন্টার : 8
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam