রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

প্রকাশিত: 03 SEP 2026 7:09PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ৩ সেপ্টেম্বর ২০২৬

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জন্মাষ্টমী উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেছেনঃ
“জন্মাষ্টমীর এই পূণ্যলগ্নে, দেশে ও বিদেশে বসবাসকারী প্রত্যেক ভারতীয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।  

ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও শিক্ষা ভারতীয় সংস্কৃতি ও দর্শনে প্রাণের সঞ্চার করে। তিনি সত্য, ধর্ম, ন্যায়বিচার, করুণা প্রদর্শন ও নিঃস্বার্থ কর্মের পথ প্রদর্শন করেছেন। শ্রীমদ্ভগবদ্গীতায় তাঁর শিক্ষা মানবজাতির জন্য অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস,  যা কঠিন পরিস্থিতিতে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে এবং নৈতিক মূল্যবোধে অবিচল থাকতে সহায়তা করে।

জন্মাষ্টমীর এই পবিত্র উৎসব আমাদের সম্প্রীতি, কর্তব্যনিষ্ঠা ও সেবার মনোভাবকে অনুসরণ করতে অনুপ্রাণিত করে।

আসুন, এই পূণ্যলগ্নে আমরা ভগবান শ্রীকৃষ্ণের আদর্শকে মেনে চলি এবং সমন্বিত ও উন্নত এক ভারত গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করার সংকল্প গ্রহণ করি”। 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2306661) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam