প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রী আগামী ১০ বছরের আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য ভারতের রণকৌশলগত পথচিত্র এবং দর্শনের রূপরেখা সমৃদ্ধ প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক নথি ‘রক্ষা’-র উন্মোচন করেছেন

প্রকাশিত: 03 SEP 2026 12:55PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে আগামী ১০ বছরের আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য ভারতের রণকৌশলগত পথচিত্র এবং দর্শনের রূপরেখা সমৃদ্ধ প্রতিরক্ষা কূটনীতি বিষয়ক নথি ‘রক্ষা’-র উন্মোচন করেছেন।

এই নথিটি ভারতের রণকৌশলগত সম্পৃক্ততায় একটি পরিবর্তনের সূচনা করে, যা জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যগুলিকে সক্রিয় আন্তর্জাতিক সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও পারস্পরিক অগ্রগতিকে লালন করে।  রণকৌশলগত নীল নকশায় তুলে ধরা মূল স্তম্ভগুলি হলো:

রণকৌশলগত অংশীদারিত্ব: দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা গভীরতর করা।

সক্ষমতা বর্ধন: যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ কর্মসূচি বৃদ্ধি করা এবং বন্ধু দেশগুলির সঙ্গে সর্বোত্তম কর্মপন্থাগুলি বিনিময় করা।

স্বদেশী রপ্তানি: দেশকে একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য ‘মেক-ইন-ইন্ডিয়া’ প্রতিরক্ষা প্ল্যাটফর্মের প্রসার ঘটানো।

সামুদ্রিক নিরাপত্তা: ভারত মহাসাগরীয় অঞ্চলে নেট নিরাপত্তা প্রদানকারী এবং প্রথম হাজির হওয়া দেশ হিসেবে ভারতের ভূমিকাকে শক্তিশালী করা।

যেহেতু প্রতিরক্ষা কূটনীতি ভারতের বিদেশনীতির একটি মূল স্তম্ভ, তাই এই দলিলটি আগামী দশকের জন্য একটি সুস্পষ্ট ও রূপায়ণযোগ্য দর্শন প্রদান করে, যা নিশ্চিত করবে যে পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত শান্তি, স্থিতিশীলতা এবং নিয়ম-ভিত্তিক শৃঙ্খলার একটি কেন্দ্র হয়ে থাকবে।

সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ; প্রতিরক্ষা সচিব শ্রী রাজেশ কুমার সিং; সচিব (প্রতিরক্ষা উৎপাদন) শ্রী সঞ্জীব কুমার; বিদেশ দপ্তরের সচিব (পূর্ব) শ্রী রুদ্রেন্দ্র ট্যান্ডন; বিমানবাহিনীর উপ-প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত;  নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল অজয় কোছার; চেয়ারম্যান চিফস অফ স্টাফ কমিটির চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল তেজিন্দর সিং এবং প্রতিরক্ষা মন্ত্রক, বিদেশ মন্ত্রক ও জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের অন্যান্য শীর্ষ স্থানীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন।

 

SC/AP/SKD


(রিলিজ আইডি: 2306303) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Kannada , Malayalam