ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
বাধ্যতামূলক নিরাপত্তা বলয় না রেখে অনলাইনে বিস্ফোরক বিক্রয়ের জন্য ডায়াল4ট্রেড-কে ১০ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ
প্রকাশিত:
02 SEP 2026 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৬
বাধ্যতামূলক নিরাপত্তা বলয় না রেখে অনলাইনে অ্যামোনিয়াম নাইট্রেট বিক্রয়ে সহায়তা এবং ওই পদার্থের বিজ্ঞাপন সহ বিভিন্ন বিষয় ই-কমার্স ওয়েবসাইটে রাখার জন্য ডায়াল4ট্রেড টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-কে ১০ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। উপভোক্তা সুরক্ষা আইনের ১০,২০ এবং ২১ ধারার আওতায় এই নির্দেশ দিয়েছে চিফ কমিশনার শ্রীমতি নিধি খারে এবং কমিশনার শ্রী অনুপম মিশ্রের নেতৃত্বাধীন কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ-সিসিপিএ।
অবিলম্বে ওয়েবসাইট থেকে অ্যামোনিয়াম নাইট্রেট-এর বা ১৮৮৪ সালের বিস্ফোরক আইনের আওতায় বিস্ফোরক হিসেবে চিহ্নিত পণ্যের বিজ্ঞাপন সরিয়ে দিতে এবং তা বিক্রয়ের ক্ষেত্রে সহায়তা বন্ধ করতে ডায়াল4ট্রেড-কে নির্দেশ দেওয়া হয়েছে।
সিসিপিএ বলেছে, ডায়াল4ট্রেড এক্ষেত্রে পেট্রোলিয়াম অ্যাণ্ড একপ্লোসিভজ সেফটি অর্গানাইজেশনের শংসাপত্র দেখাতে পারেনি। বিক্রেতার পরিচয় যাচাই করা হয়নি। পালিত হয়নি ২০১২ সালের অ্যামোনিয়াম নাইট্রেট বিধিমালা- যেখানে লেনদেন কীভাবে হয়েছে তা চিহ্নিত করে রাখার সংস্থান রয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে এই বিস্ফোরক পদার্থের বিপদের কথাও বলা হয়নি।
ডায়াল4ট্রেড-এর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয় যে তারা এক বাণিজ্যিক পক্ষ থেকে অন্য বাণিজ্যিক পক্ষের লেনদেনের কাজেই জড়িত এবং তৃতীয় কোনও পক্ষের কাজকর্মের দায় তাদের ওপর বর্তায় না। সিসিপিএ অবশ্য এই যুক্তি খারিজ করে দিয়ে বলেছে যে সব ক্ষেত্রেই ২০২০ সালের ই-কমার্স সংক্রান্ত উপভোক্তা সুরক্ষা বিধি প্রযোজ্য।
সিসিপিএ-এর চূড়ান্ত রায় দেখা যাবে এই ওয়েবসাইটে
https://ccpa.doca.gov.in/
SC / AC /AG
(রিলিজ আইডি: 2306074)
ভিজিটরের কাউন্টার : 3