পরিবেশওঅরণ্যমন্ত্রক
নতুন দিল্লিতে ব্যাঘ্র পরিমণ্ডল সংক্রান্ত আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী
প্রকাশিত:
02 SEP 2026 11:47AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর, ২০২৬
কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ নতুন দিল্লিতে ব্যাঘ্র পরিমণ্ডল সংক্রান্ত একটি আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধন করলেন – যার থিম হল ‘টাইগার ল্যান্ডস্কেপসঃ কনজারভেশন, বায়োইকনমি অ্যান্ড ইকো ট্যুরিজম অ্যাজ পিলারস ফর লাইভলিহুড অ্যান্ড ইনকাম জেনারেশন’। যৌথভাবে আয়োজনের দায়িত্বে রয়েছে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স, এশিয়ান ডেপলপমেন্ট ব্যাঙ্ক এবং পরিবেশ মন্ত্রকের আওতাধীন জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ।
অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রকের সচিব শ্রী তন্ময় কুমার, বিশেষ সচিব শ্রী সুশীল কুমার অবস্থি, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স-এর ডিজি শ্রী এসপি যাদব, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের ভারত শাখার অধিকর্তা শ্রীমতি মিয়া ওকা প্রমুখ। আলোচনার বিষয়বস্তু হল, প্রাকৃতিক সম্পদ হিসেবে ব্যাঘ্র পরিমণ্ডলের গুরুত্ব এবং এরসঙ্গে জড়িত সংরক্ষণ, জৈব-অর্থনীতি ও ইকো ট্যুরিজম। এই বিষয়গুলি স্থানীয় স্তরে মানুষের আয় এবং বাস্তুতন্ত্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী সমারোহে পরিবেশ মন্ত্রী ভারতের প্রোজেক্ট টাইগারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। তিনি বলেন, মানব ও ব্যাঘ্র গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান পরিবেশ ও বাস্তুতন্ত্রের সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ শর্ত।
অনুষ্ঠানে এই বিষয়গুলির ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়।
এই কর্মশালায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাঘ্র বিশেষজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ, ভূটান, কম্বোডিয়া, মালয়েশিয়া, নেপাল এবং ভিয়েতনামের সরকারি প্রতিনিধিরা যোগ দিয়েছেন।
SC / AC /AG
(রিলিজ আইডি: 2305893)
ভিজিটরের কাউন্টার : 2