প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রাপ্তির তালিকা : প্রধানমন্ত্রীর উজবেকিস্তান সফর

প্রকাশিত: 30 AUG 2026 4:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ অগাস্ট ২০২৬

 

সমঝোতাপত্র ও চুক্তি : 

 

১. ২০২৬-৩০ সময়কালের জন্য দু-দেশের সরকারের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি।

 

২. উজবেকিস্তানের তেরমেজ এলাকায় প্রাচীন বৌদ্ধ কেন্দ্র ফাইয়াজ তেপা এবং কারা তেপা-র সংরক্ষণে ভারতের বিদেশ মন্ত্রক এবং উজবেকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থার মধ্যে লেটার অফ ইনটেন্ট।

 

৩. ভারতের সংস্কৃতির মন্ত্রকের আওতাধীন ন্যাশনাল আর্কাইভ এবং উজবেকিস্তানের বিচার মন্ত্রকের আওতাধীন ‘উজারকাইভ’-এর মধ্যে সমঝোতাপত্র।

 

৪. আর্য়ুবেদ এবং অন্য প্রাচীন ঔষধ প্রণালীর প্রসারের লক্ষ্যে দু-দেশের সরকারের মধ্যে সমঝোতাপত্র।

 

৫. ভারতের খনি মন্ত্রক এবং উজবেকিস্তানের খনি শিল্প ও জিওলজি মন্ত্রকের মধ্যে সমঝোতাপত্র।

 

৬. ২০২৬-২৮ মেয়াদে ভারতের পর্যটন মন্ত্রক এবং উজবেকিস্তানের পর্যটন কমিটির মধ্যে অংশীদারিত্ব কর্মসূচি।

 

৭. ভারতের বিদেশ মন্ত্রকের আওতাধীন সুষমা স্বরাজ ইন্সটিটিউট অফ ফরেন সার্ভিসের সঙ্গে উজবেকিস্তানের বিদেশ মন্ত্রকের আওতাধীন ডিপ্লোম্যাটিক অ্যাকাডেমি এবং ইউনিভার্সিটি অফ ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ডিপ্লোম্যাসি-র সমঝোতাপত্র।

 

৮. ভারতের অর্থ মন্ত্রক এবং উজবেকিস্তানের অর্থ মন্ত্রকের মধ্যে অর্থনৈতিক এবং আর্থিক বার্তালাপ কর্মসূচি সংক্রান্ত সমঝোতাপত্র।

 

৯. ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সঙ্গে উজবেকিস্তানের ন্যাশনাল কমিটি অন ইকোলজি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ-এর চুক্তি।

 

১০. ভারত ও উজবেকিস্তান সরকারের মধ্যে উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতাপত্র।

 

১১. ভারতের গুজরাট সরকার এবং উজবেকিস্তানের সমরখন্দ আঞ্চলিক প্রশাসনের মধ্যে সহযোগিতা সংক্রান্ত চুক্তি।

 

ঘোষণা :

 

১. ভারত-উজবেকিস্তান কৌশলগত অংশীদারিত্বকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করা।

 

২. আরাল সাগর এলাকায় বনসৃজনের জন্য ১ মিলিয়ন ডলার অনুদান।

 

৩. হিন্দি ভাষার প্রসারে লাল বাহাদুর শাস্ত্রী বৃত্তি কর্মসূচি (১০০টি স্কলারশিপ)।

 

৪. তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজ-এ আইসিসিআর সংস্কৃত চেয়ার।

 

৫. উজবেকিস্তানে বাণিজ্যিক লেনদেন আরও সহজ করে তুলতে ভারতের এনপিসিআই এবং উজবেকিস্তানের ন্যাশনাল ইন্টারব্যাঙ্ক প্রসেসিং সেন্টারের মধ্যে বাণিজ্যিক চুক্তি- যার সুবাদে ভারতের ইউপিআই অ্যাপের মাধ্যমে উজবেকিস্তানের কিউআর-ইউজেড কিউআর স্ক্যান করা সম্ভব হবে।

 

 

SC/AC/NS


(রিলিজ আইডি: 2304909) ভিজিটরের কাউন্টার : 3