পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
সংশোধিত সিবিজি মূল্য কাঠামো ভোক্তাদের ওপর উল্লেখযোগ্য প্রভাব না ফেলেই উৎপাদকদের সহায়তা করে
প্রকাশিত:
29 AUG 2026 10:56AM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ আগস্ট ২০২৬
সংবাদপত্রের একটি সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে, 'গোবর্ধন' প্রকল্পের আওতায় কম্প্রেসড বায়োগ্যাসের (সিবিজি) সংশোধিত মূল্য সিএনজি এবং গৃহস্থালির পিএনজি গ্রাহকদের ওপর উল্লেখযোগ্য বাড়তি বোঝা সৃষ্টি করতে পারে।
এই সিদ্ধান্তে প্রকৃত চিত্রটি উঠে আসেনি। এটি কিছু অসামঞ্জস্যপূর্ণ অনুমানের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে:
*বর্তমান ব্যবস্থায়, সিবিজি উৎপাদনকারীদের প্রদেয় মূল্য সিএনজি-র খুচরা বিক্রয়মূল্যের ৮৫ শতাংশের সাথে যুক্ত। সর্বশেষ সংশোধনের ভিত্তিতে হিসাব করলে এই মূল্য দাঁড়ায় প্রতি এমএমবিটিইউ-তে প্রায় ১,৪৭৮ টাকা।
* গোবর্ধন স্কিমের অধীনে, সিবিজি-র মূল্য প্রতি এমএমবিটিইউ প্রতি ₹.২,১১০ নির্ধারণ করা হয়েছে।
* প্রতি এমএমবিটিইউ ১,৪৭৮ টাকা থেকে ২,১১০ টাকায় এই বৃদ্ধি প্রায় ৪৩ শতাংশ।
*এটি সিবিজি উৎপাদকদের প্রদান করা সংগ্রহ মূল্য। এটি সিএনজি বা গৃহস্থালি পিএনজি গ্রাহকদের সরাসরি প্রদান করা মূল্য নয়।
*প্রতি এমএমবিটিইউ ২,১১০ টাকার পুরো মূল্য গ্যাস গ্রাহকদের কাছ থেকে আদায় করা হবে না। সরকার প্রতি কেজি সিবিজি-র জন্য ১০ টাকা হারে সাশ্রয়ী মূল্য সহায়তা প্রদান করবে। ৯৫% মিথেনযুক্ত সিবিজি-র ক্ষেত্রে এই সহায়তা প্রতি এমএমবিটিইউ প্রায় ২১৫ টাকার সমতুল্য।
* এই সহায়তার অর্থায়ন করবে সরকার এবং এর পুরোটা গ্যাস গ্রাহকদের কাছ থেকে আদায় করা হবে না। তাই, গ্যাস গ্রাহকদের একটি বড় অংশের কাছ থেকে যে কার্যকর সিবিজি খরচ আদায় করা হবে, তা হলো: প্রতি এমএমবিটিইউ ২,১১০ টাকা – প্রতি এমএমবিটিইউ ২১৫ টাকা = প্রায় প্রতি এমএমবিটিইউ ১,৮৯৫ টাকা।
* প্রতি এমএমবিটিইউ ১,৪৭৮ টাকা, সিবিজি-র এই প্রচলিত দরের তুলনায় কার্যকর মূল্যবৃদ্ধির হার তাই প্রায় ২৮ শতাংশ।
* তাছাড়া, সিজিডি সংস্থাগুলোর কাছে সিবিজি তার সংগ্রহমূল্যে বিক্রি করা হয় না। এটিকে দেশে উৎপাদিত অন্যান্য প্রাকৃতিক গ্যাসের সাথে একত্রিত করা হয় এবং এর খরচ সংশ্লিষ্ট দেশীয় গ্যাস পুলের আওতাভুক্ত গ্যাসের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
* এর আগে, সিবিজি-র খরচ শুধুমাত্র সিএনজি (পরিবহন) এবং পিএনজি (গার্হস্থ্য) খাতের জন্য বরাদ্দকৃত সীমিত পরিমাণ এপিএম গ্যাসের ওপর ভাগ করা হতো। নতুন কাঠামো অনুযায়ী, সিবিজি-র নিট খরচ এমন এক গার্হস্থ্য গ্যাস-ভিত্তির ওপর ভাগ করা হবে, যা আগের ভিত্তির তুলনায় প্রায় ২.৫ থেকে ৩ গুণ বড়।
* গ্যাসের একটি অনেক বড় ভাণ্ডারের ওপর সিবিজি-র খরচ ছড়িয়ে দেওয়ার ফলে, একজন গ্যাস গ্রাহকের ওপর দামের প্রভাব নগণ্য হবে।
মূল্য নির্ধারণের সংশোধিত কাঠামোটি এমনভাবে সতর্কতার সাথে প্রণয়ন করা হয়েছে যাতে দুটি লক্ষ্যের মধ্যে ভারসাম্য বজায় থাকে। একদিকে, সিবিজি উৎপাদকরা একটি স্থিতিশীল ও লাভজনক মূল্য পান যা প্ল্যান্টগুলোর সুস্থায়ী কার্যক্রম নিশ্চিত করে। অন্যদিকে, সরকারের অর্থায়নে সাশ্রয়ী মূল্যের সুবিধা এবং গ্যাসের একটি অত্যন্ত বিস্তৃত সরবরাহ ব্যবস্থা (গ্যাস পুল) ভোক্তাদের ওপর মূল্যের বড় ধরনের প্রভাব পড়া থেকে সুরক্ষা দেয়।
SC/SB/DM
(রিলিজ আইডি: 2304507)
ভিজিটরের কাউন্টার : 2