স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন

প্রকাশিত: 28 AUG 2026 12:09PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ অগাস্ট, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ‘বিশ্ব সংস্কৃত দিবস’ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক্স হ্যান্ডলে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন,  
“সকলকে ‘বিশ্ব সংস্কৃত দিবস’-এর শুভেচ্ছা।

ভারতের জ্ঞান, সংস্কৃতি ও চেতনার ঐতিহ্যের ভিত্তি যে সংস্কৃত ভাষা, তা যেমন প্রাচীন, তেমনই বৈজ্ঞানিক দিক থেকেও সমৃদ্ধ। সংস্কৃত ভাষায় রচিত আমাদের বেদ, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রগ্রন্থ শতাব্দীর পর শতাব্দী ধরে মানবজাতিকে জ্ঞানের পথ দেখিয়ে আসছে।
সংস্কৃত ভাষার সংরক্ষণ ও প্রসারে যাঁরা অবিস্মরণীয় অবদান রেখেছেন, সেই সকল পণ্ডিত ও শিক্ষককে আমি শ্রদ্ধা জানাই।”
বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন –
https://x.com/AmitShah/status/2093174380692132260?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2093174380692132260%7Ctwgr%5E383bdf9987bb7986263435c6e527e143bb5d880d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2304071v%3D9reg%3D48lang%3D2

 

SC/SD/SKD


(রিলিজ আইডি: 2304191) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: Kannada , English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam