স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রী নারায়ণ গুরুজির জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন

প্রকাশিত: 28 AUG 2026 12:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ অগাস্ট, ২০২৬ 

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ শ্রী নারায়ণ গুরু জির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী অমিত শাহ মহাত্মা আয়্যানকালি জির জন্মবার্ষিকীতেও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, “শ্রী নারায়ণ গুরু জি আধ্যাত্মিকতার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ, ন্যায়পরায়ণ ও কল্যাণকামী সমাজ গঠনের পথ দেখিয়েছিলেন। জ্ঞান, সহানুভূতি, সমতা এবং আধ্যাত্মিক স্বাধীনতার বিষয়ে তাঁর আদর্শসমূহ ভারতের মহত্ত্ব অর্জনের পথে আজও আমাদের অনুপ্রাণিত করে চলেছে। এই মহান ঋষির জন্মবার্ষিকীতে আমি তাঁকে গভীর শ্রদ্ধা জানাই।”
অন্য একটি বার্তায় শ্রী অমিত শাহ বলেছেন, “মহাত্মা আয়্যানকালি জির জন্মবার্ষিকীতে আমি এই মহান ঋষির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আয়্যানকালি জি ছিলেন একজন সমাজ সংস্কারক। তিনি কেরালায় শিক্ষার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছিলেন। সামাজিক ন্যায়বিচার ও সাম্যের মূল্যবোধকে সমুন্নত রেখে তিনি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী সমাজের ভিত্তিও স্থাপন করেছিলেন। তাঁর আদর্শগুলি উন্নতির শিখরে পৌঁছানোর পথে আমাদের আজও দিক-নির্দেশনা দেয়।”
https://x.com/AmitShah/status/2093181461621010638?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2093181461621010638%7Ctwgr%5E8bf96d82b69bdf72584dc3baa0dac6e411acc418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2304067reg%3D48lang%3D1

https://x.com/AmitShah/status/2093190151648522306?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2093190151648522306%7Ctwgr%5E8bf96d82b69bdf72584dc3baa0dac6e411acc418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2304067reg%3D48lang%3D1

 

 

SC/PM/SB…


(রিলিজ আইডি: 2304103) ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam