শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযুষ গয়াল টোকিও-য় ভারত-জাপান স্টার্ট আপ গোলটেবিল বৈঠকে ভারতের ক্রমবর্ধমান স্টার্ট আপ পরিমণ্ডলের কথা তুলে ধরলেন

প্রকাশিত: 26 AUG 2026 5:00PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৬ আগষ্ট,২০২৬

 

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযুষ গয়াল আজ টোকিও-য় ভারত- জাপান স্টার্ট আপ গোলটেবিল বৈঠকে তুলে ধরলেন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হিসেবে ভারতের উত্থানকে। গত এক দশকে এখানে গড়ে উঠেছে প্রায় ২ লক্ষ ৫০ হাজার স্টার্ট আপ। তিনি বলেছেন, ভারতের বিশাল ঘরোয়া বাজার, প্রতিভার ঝাঁক, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং দ্রুত প্রসরমান উদ্ভাবনী পরিমণ্ডল এই দেশকে জাপানী প্রযুক্তি, বিনিয়োগ এবং উদ্ভাবনী অংশীদারিত্বের জন্য আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করেছে। 

গোলটেবিল বৈঠকে যোগ দেন দুই দেশের শীর্ষ স্থানীয় সরকারি প্রতিনিধি, বিনিয়োগকারী, শিল্পপতি এবং স্টার্ট আপ গুলি। স্টার্ট আপ, অতি উন্নত প্রযু্ক্তি, উদ্ভাবন এবং এমএসএমই-তে ভারত এবং জাপানের মধ্যে সহযোগিতা গভীর করার একই ধরনের দায়বদ্ধতা প্রকাশিত হল। আলোচনা কেন্দ্রীভূত ছিল মূলত প্রযুক্তি অংশীদারিত্ব জোরদার করা, বিনিয়োগের প্রসার ঘটানো এবং দুই দেশের মধ্যে উদ্ভাবন ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতার পরবর্তী পর্বের পৃষ্ঠপোষকতা নিয়ে।

অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত নাগমা মহম্মদ মল্লিক দু-দেশের মধ্যে স্টার্ট আপ সংক্রান্ত ক্রমবর্ধমান যোগাযোগটিকে তুলে ধরেন। তিনি বলেন, ২২২ সদস্যের ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলের অংশগ্রহণ দুই দেশের উদ্ভাবনী পরিমণ্ডলের মধ্যে নতুন ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের সুযোগ এনে দিয়েছে। শ্রী গয়াল ভবিষ্যৎমুখী একটি কাঠামোর প্রস্তাব দেন, ভারত-জাপান স্টার্ট আপ সহযোগিতার পরবর্তী পর্যায়ের জন্য। এর চারটি স্তম্ভ: একটি জাপান-ভারত ডিপ টেক ক্যাপিটাল করিডর; একটি দ্বিমুখী ইনোভেশন ব্রিজ; উৎপাদন এবং প্রযুক্তির সংহতি এবং যৌথ স্টার্ট আপ পিচিং প্ল্যাটফর্ম। মন্ত্রী ভারত সরকারের প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাবিত দ্বিতীয় ফান্ড অফ ফান্ডসটির কথাও তুলে ধরেন। 

জাপানের সংশ্লিষ্ট পক্ষ ভারতের স্টার্ট আপ পরিমণ্ডলের ক্রমবর্ধমান পরিপক্কতাকে স্বাগত জানান। শিল্প জগতের প্রতিনিধিরা জোর দেন স্টার্ট আপ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের সঙ্গে এমএসএমইগুলির সংহতি স্থাপনের গুরুত্বের ওপর। 

ভবিষ্যতে ভারত-জাপান বিনিয়োগের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে এআই, সেমি কন্ডাক্টর, স্বাস্থ্য পরিসেবা, মহাকাশ, প্রতিরক্ষা, উন্নত ধরনের উৎপাদন শিল্প এবং উন্নততর প্রযুক্তিকে।

ভারতীয় স্টার্ট আপগুলি এইসব ক্ষেত্রে তাদের সক্ষমতা তুলে ধরেছে। গোলটেবিল বৈঠকে ভারত এবং জাপানের শক্তিকে একে অপরের পরিপূরক বলে স্বীকার করা হয়েছে। যেখানে ভারতের তরফে দেওয়া হবে বিশাল কাজের সুযোগ, মেধা, ডিজিটাল সক্ষমতা এবং দ্রুত উদ্যোগপতিত্ব। অন্যদিকে জাপান দেবে নির্দিষ্ট মূলধন, উন্নত প্রযুক্তি, উৎকৃষ্ট উৎপাদন শিল্প এবং আন্তর্জাতিক গুণমান।

আলোচনার সমাপ্তিতে দুই দেশের পক্ষে জোর দেওয়া হয় ব্যক্তি কেন্দ্রিক যোগাযোগের তুলনায় প্রাতিষ্ঠানিক ভারত-জাপান স্টার্ট আপ এবং উদ্ভাবন অংশীদারিত্বের ওপর। এরজন্য নিয়মিত বিনিয়োগকারী এবং স্টার্ট আপদের মধ্যে আলোচনা চলবে, প্রযু্ক্তিগত অংশীদারিত্ব গড়ে তোলা হবে, যৌথ বিনিয়োগ ব্যবস্থাপনা তৈরি করা হবে এবং দু-দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পের মধ্যে জোরালো সংযোগ গড়ে তোলা হবে।


SC/AP /CS


(রিলিজ আইডি: 2303677) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam