রাষ্ট্রপতিরসচিবালয়
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র জমা দিলেন ছয়টি দেশের দূত
প্রকাশিত:
24 AUG 2026 7:52PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে ছয়টি দেশের দূতেদের কাছ থেকে তাঁদের পরিচয়পত্র গ্রহণ করেছেন।
যাঁরা পরিচয়পত্র জমা দিলেন তাঁরা হলেন – দক্ষিণ সুদানের রাষ্ট্রদূত সিতোনা আবদাল্লা ওসমান, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আব্দুল্লা সঈফ আলি স্লায়েম আল নুয়ামি, নাইজেরিয়ার হাইকমিশনার মহম্মদ সাইদু দাহিরু, মাল্ডোভার রাষ্ট্রদূত ইনগা ইয়োনেসি, জার্মানির রাষ্ট্রদূত ডঃ জসপের ওইক এবং সুইডেনের রাষ্ট্রদূত পেট্রা মেনান্দার।
SC/AB/DM...
(রিলিজ আইডি: 2303026)
ভিজিটরের কাউন্টার : 8