প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মির উদ্যোগে শুরু হয়েছে ‘টেরিয়ার সাইবার কোয়েস্ট ২০২৬’

प्रविष्टि तिथि: 21 AUG 2026 11:13AM by PIB Agartala
নয়াদিল্লি, ২১ অগাস্ট ২০২৬
 
 
 
সেনাবাহিনীর টেরিটোরিয়াল আর্মি শাখা বর্তমান সময়ের প্রতিরক্ষা ক্ষেত্রে সাইবার নিরাপত্তা এবং তথ্য পাচারের মতো সমস্যার সমাধানে দেশ জুড়ে ‘টেরিয়ার সাইবার কোয়েস্ট ২০২৬’- টিসিকিউ ৩.০ হ্যাকাথনের সূচনা করেছে। ‘সাইবার পিস’-এর সঙ্গে যৌথভাবে এই হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তৃতীয় টেরিয়ার সাইবার কোয়েস্টের উদ্দেশ্য হল শিক্ষা ও শিল্প জগৎ, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত প্রতিভার অন্বেষণ। এর মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সাইবার জগতের বিভিন্ন ঝুঁকি হ্রাস করা এবং ডিজিটাল পদ্ধতির বিষয়ে সচেতনতা গড়ে তোলা হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নানাবিধ সমস্যার সমাধান করা হবে।
 
টিসিকিউ ৩.০-র তিনটি বিভাগ রয়েছে :
 
বাগ হান্টিং: অনলাইনে ক্যাপচার দ্য ফ্ল্যাগ কর্মসূচির মাধ্যমে সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকির মোকাবিলা করা হবে। অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলি শনাক্ত করবেন এবং সেগুলির সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই বিষয়ে কাজ করবেন।
 
এআই কবচ : সম্ভাব্য ঝুঁকির মোকাবিলা করা এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতিরক্ষা ব্যবস্থাপনায় কোনও অসঙ্গতি থাকলে সেটিকে শনাক্ত করে তার সমাধানে কৃত্রিম মেধা এবং মেশিন লার্নিং-এর সাহায্য নেওয়া হবে।
 
ক্রিয়েটার্স চ্যালেঞ্জ : কনটেন্ট ক্রিয়েটার, কমিউনিকেটর এবং ইনফ্লুয়েন্সরদের জন্য গল্প বলার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ডিপ ফেক, ফিশিং, অনলাইন প্রতারণা ও ভুয়ো তথ্য প্রচারের মতো সমস্যাগুলির সমাধান কীভাবে করা যায়, এই বিভাগে প্রতিযোগীরা সেগুলিই খুঁজে দেখবেন।
 
এই প্রতিযোগিতায় ৩১ অগাস্ট পর্যন্ত অংশ নেওয়া যাবে। এরপর ১-১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীদের ঝাড়াই-বাছাই প্রক্রিয়া চলবে। ৬-৮ অক্টোবর নতুন দিল্লিতে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। ৯ অক্টোবর বিজয়ীরা পুরস্কৃত হবেন।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2302025) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Malayalam