যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

২২ ও ২৩ অগাস্ট বিশাখাপত্তনমে ব্রিকস যুব ও ক্রীড়া মন্ত্রীদের বৈঠক

प्रविष्टि तिथि: 21 AUG 2026 1:03PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ অগাস্ট, ২০২৬

 

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে  ২২ ও ২৩ অগাস্ট ব্রিকস যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হবে। যুব বিষয়ক ও ক্রীড়া ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আয়োজিত এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রিকসের ১১টি সদস্য দেশের মন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা মিলিত হবেন।

২০২৬ সালে ভারতের ব্রিকস সভাপতিত্বের মূল বার্তা হল, "সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়িত্বের জন্য নির্মাণ"; যা জনগণ-কেন্দ্রিক এবং মানবতাকে অগ্রাধিকার দেওয়ার দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

ভারতের পূর্ববর্তী ব্রিকস সভাপতিত্বের সময় অনুষ্ঠিত সভা ও আলোচনার সঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রী পর্যায়ের এই বৈঠকগুলি অনুষ্ঠিত হবে এবং সদস্য দেশগুলির মধ্যে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া এই বৈঠকগুলিতে সভাপতিত্ব করবেন। যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাড়সেও এতে অংশগ্রহণ করবেন।

যুব বিষয়ক সচিব শ্রী সুনীল পালিওয়াল এবং ক্রীড়া সচিব শ্রী হরি রঞ্জন রাও সহ এই মন্ত্রী পর্যায়ের কার্যক্রমের সাথে যুক্ত থাকবেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের পদস্থ আধিকারিকরা।

আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ড. মান্ডভিয়া তাঁর  বক্তব্য পেশ করবেন এবং শ্রীমতী রক্ষা খাড়সে সমাপ্তি ভাষণ দেবেন।

২২ অগাস্ট ব্রিকস যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যুব উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হবে; এতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, সুস্থতা এবং সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।

এই বৈঠকে ব্রিকস যুব কাউন্সিল সভা এবং ব্রিকস যুব সম্মেলন থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলি পর্যালোচনা করা হবে এবং ব্রিকসের পর্যায়ক্রমিক সভাপতিত্বের অধীনে সহযোগিতার ভবিষ্যৎ ক্ষেত্রগুলি চিহ্নিত করা হবে।

বৈঠকটি ‘ব্রিকস যুব বিষয়ক মন্ত্রীদের যৌথ ঘোষণা’ এবং ‘ব্রিকস যুব সহযোগিতা কাঠামো’ গ্রহণের মধ্য দিয়ে শেষ হবে।

২৩ অগাস্ট ব্রিকস ক্রীড়া বিষয়ক মন্ত্রীদের বৈঠকে ব্রিকসের ১১টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানরা একত্রিত হবেন।

ভারতের ব্রিকস সভাপতিত্বের অধীনে ক্রীড়া বিষয়ক কার্যক্রমগুলিতে ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলা, ক্রীড়া প্রযুক্তি, ক্রীড়া সরঞ্জাম উৎপাদন এবং যৌথ ঘোষণার চূড়ান্তকরণের মতো বিষয়গুলির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‘ব্রিকস ক্রীড়া বিষয়ক যৌথ ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে এই বৈঠকের সমাপ্তি ঘটবে।

এই কর্মসূচির আওতায় ‘ব্রিকস ফ্রেন্ডশিপ সাইক্লিং ইভেন্ট’, ব্রিকসের ১১টি সদস্য দেশের প্রতিনিধিদের বক্তব্য, দ্বিপাক্ষিক বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।
ক্রীড়া বিষয়ক মন্ত্রীদের এই বৈঠকে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাশির প্রতিনিধিদলের প্রধানরা বক্তব্য রাখবেন এবং এরপর যৌথ ঘোষণাটি গৃহীত হবে।

ভারতের সভাপতিত্বে ২০২৬ সালের ব্রিকস কার্যক্রমের আওতায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করা, অভিজ্ঞতা ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময় এবং যুব উন্নয়ন ও ক্রীড়া ক্ষেত্রে যৌথ অগ্রাধিকারগুলিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মন্ত্রী পর্যায়ের এই দুটি বৈঠক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে।


SC/MP/SB


(रिलीज़ आईडी: 2302009) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Gujarati , Assamese , Bengali-TR , English , Urdu , हिन्दी , Marathi , Tamil , Malayalam