যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৭ বিকশিত ভারত ক্যুইজ দিয়ে শুরু হয়েছে
प्रविष्टि तिथि:
19 AUG 2026 4:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ অগাস্ট, ২০২৬
'বিকশিত ভারত ক্যুইজ'-এর সূচনার মধ্য দিয়ে 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ (ভিবিওয়াইএলডি) ২০২৭'-এর কর্মসূচি শুরু হয়েছে। এর ফলে ভারতের তরুণদের সামনে নেতৃত্ব, উদ্ভাবন ও দেশ-গঠনমূলক এক সুসংবদ্ধ ও মেধা-ভিত্তিক যাত্রায় অংশগ্রহণের দেশব্যাপী সুযোগ তৈরি হয়েছে। এই প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে নতুনদিল্লিতে 'জাতীয় বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ' অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত তরুণরা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের ধারণা বা প্রস্তাবনা তুলে ধরার সুযোগ পাবেন।
ভিবিওয়াইএলডি ২০২৭-এর লক্ষ্য হ’ল - প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করা, যার মাধ্যমে অ-রাজনৈতিক পটভূমি থেকে এক লক্ষ তরুণ নেতা গড়ে তোলা হবে। এর ফলে, রাজনীতিতে পারিবারিক যোগাযোগ নেই এমন প্রতিভাবান তরুণ ভারতীয়রা জনজীবনে প্রবেশের, নিজস্ব ধারণা তুলে ধরার এবং দেশ-গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো এমন তরুণদের চিহ্নিত ও বিকশিত করা এবং তাদের জন্য একটি জাতীয় মঞ্চ প্রদান করা, যারা 'বিকশিত ভারত @২০৪৭'-এর লক্ষ্যে অবদান রাখতে আগ্রহী। একটি স্বচ্ছ, মেধা-ভিত্তিক এবং বহু-ধাপ বিশিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল ক্যুইজ থেকে শুরু করে প্রবন্ধ প্রতিযোগিতা, জেলা চ্যাম্পিয়নশিপ এবং রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-স্তরের ভিবিওয়াইএলডি-এর ধাপ পেরিয়ে জাতীয় স্তরের ভিবিওয়াইএলডি-তে পৌঁছাবেন।
*দেশজুড়ে 'বিকশিত ভারত ক্যুইজ'-এ অংশগ্রহণের সুযোগ*
'বিকশিত ভারত চ্যালেঞ্জ ট্র্যাক'-এর প্রথম ধাপ হিসেবে 'বিকশিত ভারত ক্যুইজ'টি ১৭ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত ‘মাই-ভারত’ পোর্টালে আয়োজিত হচ্ছে।
১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ ভারতীয়দের জন্য উন্মুক্ত এই ক্যুইজটি ডিজিটাল মাধ্যমে এবং একাধিক ভাষায় পরিচালিত হবে, যাতে সারা দেশের তরুণরা এতে অংশ নিতে পারেন।
ক্যুইজে অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম ১০ শতাংশ (সর্বোচ্চ চার লক্ষ অংশগ্রহণকারী পর্যন্ত) পরবর্তী ধাপ—'বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা'-র জন্য যোগ্য বিবেচিত হবেন। নির্বাচিত অংশগ্রহণকারীদের ‘মাই-ভারত’ পোর্টালের মাধ্যমে নির্ধারিত 'বিকশিত ভারত' বিষয়ক একটি ৫০০ শব্দের প্রবন্ধ জমা দিতে হবে।
*ক্যুইজ থেকে জেলা ও রাজ্য চ্যাম্পিয়নশিপের পথে*
'বিকশিত ভারত চ্যালেঞ্জ' পাঁচটি ধাপের একটি প্রক্রিয়ায় পরিচালিত হবে:
বিকশিত ভারত ক্যুইজ → প্রবন্ধ প্রতিযোগিতা → জেলা চ্যাম্পিয়নশিপ → রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ভিবিওয়াইএলডি → জাতীয় ভিবিওয়াইএলডি
জেলা চ্যাম্পিয়নশিপ পর্যায়ে, প্রতিটি জেলা থেকে সেরা ৫০টি প্রবন্ধকে সশরীরে উপস্থাপনা পর্বের জন্য বাছাই করা হবে। প্রতিটি জেলা থেকে সেরা দুজন উপস্থাপক রাজ্য-স্তরের ভিবিওয়াইএলডি-এর জন্য যোগ্য বিবেচিত হবেন। জেলা চ্যাম্পিয়নশিপগুলো ১০ থেকে ১৬ নভেম্বর, ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-স্তরের ভিবিওয়াইএলডি ১৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে বিভিন্ন ভিবিওয়াইএলডি ট্র্যাকের কর্মসূচি একত্রিত করা হবে। জেলা-স্তরে নির্বাচিতরা বিচারকদের সামনে তাদের ধারণা বা আইডিয়া উপস্থাপন করবেন এবং তাদের কাজের ক্ষমতার ভিত্তিতে জাতীয় পর্যায়ের জন্য রাজ্য-ভিত্তিক দল গঠন করা হবে।
তরুণদের প্রতিভা, নেতৃত্ব ও উদ্ভাবনী শক্তি তুলে ধরার ছয়টি বিভাগ
ভিবিওয়াইএলডি ২০২৭-এর আওতায় ভারতীয় তরুণদের জন্য ছয়টি প্রধান বিভাগের মাধ্যমে বিভিন্ন সুযোগ তৈরি করা হবে:
বিকশিত ভারত চ্যালেঞ্জ: এটি একটি প্রধান বিভাগ। এর মাধ্যমে ক্যুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা এবং উপস্থাপনা-ভিত্তিক বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তরুণরা 'বিকশিত ভারত @২০৪৭'-এর লক্ষ্যে উদ্ভাবনী ধারণা ও সমাধান তুলে ধরার সুযোগ পাবে।
সাংস্কৃতিক বিভাগ: লোকনৃত্য, লোকসংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি ও কবিতা লেখার মতো প্রতিযোগিতার আয়োজন।এটি তরুণদের জন্যে ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীলতা প্রদর্শনের মঞ্চ দেবে।
ডিজাইন ফর ভারত: বাস্তব জীবনের উন্নয়নমূলক চ্যালেঞ্জগুলির জন্য ব্যবহারকারী-কেন্দ্রিক সমাধান তৈরির লক্ষ্যে আয়োজিত একটি জাতীয় ডিজাইন প্রতিযোগিতা।
হ্যাক ফর সোশ্যাল কজ: প্রযুক্তি-চালিত উদ্ভাবনী প্রতিযোগিতা। এখানে সামাজিক ও উন্নয়নমূলক সমস্যার সমাধানে কার্যকর ও সম্প্রসারণযোগ্য ডিজিটাল সমাধান আহ্বান করা হবে।
তরুণ উদ্যোক্তা চ্যালেঞ্জ: ভিবিওয়াইএলডি ২০২৭-এর একটি নতুন বিভাগ, যেখানে তরুণ উদ্যোক্তারা জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্টার্টআপ পিচ (প্রস্তাবনা) ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করতে পারবেন।
ইয়ুথ পার্লামেন্ট: ভিবিওয়াইএলডি ২০২৭-এর অন্তর্ভুক্ত একটি কর্মসূচি, যার জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগীরা জাতীয় ভিবিওয়াইএলডি-তে অংশগ্রহণ করবেন।
ভারতের উন্নয়নের অগ্রাধিকার বাস্তবায়নে ১০-অঞ্চল-ভিত্তিক কাঠামো
'বিকশিত ভারত চ্যালেঞ্জ'-এ ১০-অঞ্চলভিত্তিক একটি কাঠামো অনুসরণ করা হবে। প্রতিটি অঞ্চলের জন্য নির্দিষ্ট বিষয়বস্তু (থিম) থাকবে, যা ওই অঞ্চলের উন্নয়নমূলক অগ্রাধিকার এবং 'বিকশিত ভারত @২০৪৭'-এর পথে ভারতের অগ্রযাত্রাকে প্রতিফলিত করবে।
এই বিষয়বস্তুগুলির মধ্যে থাকবে - ভবিষ্যৎ শাসনব্যবস্থা, জলবায়ু নিরাপত্তা, জনমতের লভ্যাংশ, স্থায়ী শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থা, উৎপাদন খাত, উপজাতীয় নেতৃত্ব, উদ্ভাবন, অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি।
এই কাঠামোর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের তরুণরা নিজ নিজ অঞ্চলের সুনির্দিষ্ট চ্যালেঞ্জগুলো চিহ্নিত করতে, উদ্ভাবনী সমাধান তৈরি করতে এবং এমন সব ধারণা প্রদান করতে সক্ষম হবে যা ভারতের উন্নয়ন যাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রীর সামনে ধারণা উপস্থাপনের সুযোগসহ জাতীয় সংলাপ
এই পুরো প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায় হিসেবে ২০২৭ সালের ১০ থেকে ১২ জানুয়ারি নতুন দিল্লিতে 'জাতীয় বিকশিত ভারত তরুণ নেতৃত্ব সংলাপ' অনুষ্ঠিত হবে।
ছয়টি বিভাগের প্রতিটিতে নির্বাচিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি দলগুলো এই জাতীয় অনুষ্ঠানে অংশ নেবে। 'বিকশিত ভারত চ্যালেঞ্জ'-এর আওতায় আঞ্চলিক দলগুলো সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ, সচিব এবং কেন্দ্রীয় মন্ত্রীদের সামনে তাদের ধারণা উপস্থাপন করবে। আঞ্চলিক পর্যায়ের চূড়ান্ত বিজয়ীরা প্রধানমন্ত্রীর সামনে তাদের ধারণা তুলে ধরার সুযোগ পাবে। এভাবেই ভিবিওয়াইএলডি ২০২৭ যুব নেতৃত্বের জন্য তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত একটি পথ তৈরি করব। এর সূচনা হবে ‘বিকশিত ভারত ক্যুইজ’-এর মাধ্যমে। এরপর প্রবন্ধ প্রতিযোগিতা এবং জেলা ও রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল-স্তরের চ্যাম্পিয়নশিপের ধাপ পেরিয়ে এটি একটি জাতীয় মঞ্চে গিয়ে পূর্ণতা পাবে। নির্বাচিত তরুণ নেতারা নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন এবং ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ -
বিকশিত ভারত ক্যুইজ: ১৭ আগস্ট – ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিকশিত ভারত প্রবন্ধ প্রতিযোগিতা: ৫ – ১৯ অক্টোবর, ২০২৬
জেলা চ্যাম্পিয়নশিপ: ১০ – ১৬ নভেম্বর, ২০২৬
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল ভিবিওয়াইএলডি: ১৭ নভেম্বর – ৭ ডিসেম্বর, ২০২৬
জাতীয় ভিবিওয়াইএলডি, নয়াদিল্লি: ১০ – ১২ জানুয়ারি, ২০২৭
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2301269)
आगंतुक पटल : 8