প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারত : ৪০৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রীর ষষ্ঠ ইতিবাচক দেশীয়করণ তালিকার বিজ্ঞপ্তি ডিডিপি-র

प्रविष्टि तिथि: 18 AUG 2026 11:15AM by PIB Agartala

নতুন দিল্লি ১৮ অগাস্ট ২০২৬

 


প্রতিরক্ষা মন্ত্রকের অধীন প্রতিরক্ষা উৎপাদন বিভাগ (ডিডিপি) ৪০৫টি কৌশলগত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রীর ষষ্ঠ ইতিবাচক দেশীয়করণ তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এইসব সামগ্রীর অনুমিত ব্যবসায়িক সম্ভাবনা ৩,০৭০ কোটি টাকার। এই তালিকার মধ্যে রয়েছে লাইন রিপ্লেসমেন্ট ইউনিট, সাবসিস্টেমস, সহ যন্ত্রাংশ, অবশিষ্ট যন্ত্রাংশ, উপাদান সামগ্রী এবং কাঁচামাল। এরমধ্যে ১৬টি সামগ্রী ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর এবং ৩৮৯টি সামগ্রী প্রতিরক্ষা রাষ্ট্রায়ত্ব সংস্থা সমূহের (ডিপিএসইউ)। এই সামগ্রীগুলির মধ্যে রয়েছে নানা ধরণের প্রতিরক্ষা মঞ্চ ও ব্যবস্থাগুচ্ছ।

এগুলি হল এয়ার প্ল্যাটফর্ম যেমন অ্যাডভ্যান্স লাইট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, এসইউ- ৩০ এমকেআই, লাইট কমব্যাট এয়ারক্র্যাপ্ট এবং এলএল- ৩১ এফপি ইঞ্জিন।

সাঁজোয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে টি-৭২, টি-৯০ এবং বিএমপি-II ।

রয়েছে যুদ্ধজাহাজ। এছাড়াও ক্ষেপনাস্ত্র ব্যবস্থায় রয়েছে কঙ্কুরস- এম, ইনভার এবং এমআরএসএএম। রয়েছে প্রতিরক্ষা বৈদ্যুতিণ সামগ্রী, যেমন রাডার, সোনার্স, ফায়ার কন্ট্রোল ব্যবস্থা এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা।

এছাড়াও রয়েছে উচ্চ বিস্ফোরক ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী। এইসব সামগ্রীর বিস্তারিত তালিকা সৃজন পোর্টাল srijandefence.gov.in-এ পাওয়া যাবে। এই দেশীয়করণের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ার পর ভারতীয় শিল্প সংস্থাগুলি এগুলির উৎপাদনের বরাত দেওয়া হবে।

আত্মনির্ভর ভারতের অঙ্গ হিসেবে প্রতিরক্ষা সামগ্রীর উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এই ষষ্ঠ পিআইএল এক গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ডিডিপি এই সৃজন ডিফেন্স পোর্টাল চালু করেছে ২০২০-র অগাস্ট মাসে। এই পোর্টাল মারফৎ ডিপিএসইউ এবং সার্ভিস হেড কোয়ার্টারগুলির মারফৎ শিল্প সংস্থা, এমএসএমই সহ স্টার্ট আপ সংস্থাগুলিকে দেশীয় প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের সুযোগ করে দেওয়া হয়। চালু হওয়ার পর থেকে ২০২৬-এর জুন পর্যন্ত ৩৩ হাজারেরও বেশি প্রতিরক্ষা সামগ্রী দেশীকরণের উদ্যোগে হাত দেওয়া হয়েছে। এগুলির মধ্যে ৫ হাজার ১২ টি সামগ্রী প্রথম পঞ্চম ইতিবাচক দেশীকরণ তালিকাভুক্ত হিসেবে ইতিপূর্বে বিজ্ঞপ্তিত হয়েছে।

১৫,৭০০-র বেশি প্রতিরক্ষা সামগ্রীর সাফল্যের সঙ্গে দেশজকরণ সম্ভব হয়েছে। এতে বিগত পাঁচ বছরে প্রায় ৯ হাজার কোটি টাকার রফতানি মূল্যের সাশ্রয় হয়েছে। মার্চ ২০২৬ পর্যন্ত ডিপিএসইউগুলি মারফৎ ১০ হাজার কোটি টাকারও বেশি প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের জন্য দেশীয় উৎপাদন সংস্থাগুলিকে বরাত দেওয়া হয়েছে।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2300902) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam